মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আপাতত মন্ত্রিত্ব বেঁচে গেল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরীর। আজ বুধবার (২৮ অক্টোবর) মধ্যপ্রদেশ থেকে খালি হওয়া রাজ্যসভার আসনের উপনির্বাচনের জন্য তাঁর নাম চূড়ান্ত করেছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী সমিতি। ফলে মোদি মন্ত্রিসভা থেকে আপাতত ছুটি হচ্ছেনা ‘এপিস্টাইন ফাইল’ নিয়ে বিতর্কে জড়ানো পুরীর।

প্রাক্তন কূটনীতিবিদ হরদীপ সিংহ পুরী পেশাগত জীবন থেকে অবসর নেওয়ার পরে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। ২০১৮ সালের ৮ জানুয়ারি উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন। পরের  বছর ২০১৯ সালে লোকসভা নির্বাচনে পঞ্জাবের অমৃতসর থেকে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়ে কংগ্রেসের গুরজি‍ৎ সিংহ অউজলার কাছে প্রায় লক্ষ ভোটে হেরে যান। ২০২০ সালের ২৬ নভেম্বর দ্বিতীয়বার উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় যান। আগামী ২৫ নভেম্বর রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর মেয়াদ শেষ হচ্ছে। সম্প্রতি উত্তরপ্রদেশের ১০ রাজ্যসভা আসনে ভোট নেওয়া হয়েছিল। তার মধ্যে আট আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। আর দুই আসন গিয়েছে সমাজবাদী পার্টির দখলে। উত্তরপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে প্রার্থী না হওয়ায় হরদীপ পুরীর মন্ত্রিত্ব যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

অবশেষে এদিন সেই জল্পনায় জল পড়ল। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার পাশাপাশি রাজ্যসভার সাংসদ পদেও ইস্তফা দিয়েছিলেন তামিলনাডুর বিজেপি নেতা এল মুরুগান। তিনি মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। মুরুগানের ছেড়ে যাওয়া আসনে আগামী ১২ নভেম্বর উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২ নভেম্বর মনোনয়ন পেশের শেষ দিন। ওই শূন্য আসনে্ই পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরীকে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…

বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে বন্ধুকে খুনের অভিযোগ, গোবরডাঙায় গ্রেফতার যুবক

ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের, কলকাতার পুরভোট নিয়ে অন্তর্বর্তী আদেশের আর্জি খারিজ

৬ জনকে খুনের দায়ে হাসিনার ঘনিষ্ঠকে মৃত্যুদণ্ড, গা ঢাকা দিয়ে রয়েছেন নিউটাউনে!

কারিগরের অভাবে বিলুপ্তপ্রায় কদমা তৈরির শিল্প, ভবিষ্যতে দেবী কালীর হাতে কী মিষ্টান্ন থাকবে?

শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ক্যামেরাবন্দি করা বায়ুসেনা আধিকারিকের লাশ মিলল নদের জলে

কলকাতার তিন জায়গায় বিদেশের স্টাইলে তৈরি হবে ‘ফুড স্ট্রিট’, ঘোষণা অগ্নিমিত্রার

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

মাটির নীচে টাকার পাহাড়! বাড়ির মধ্যে থেকে উদ্ধার কোটি কোটি টাকা

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?