Sitrang: ভারতের উত্তর-পূর্বে রেডঅ্যালার্ট মৌসমভবনের

বিবৃতি জারি মৌসমভবনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় সিত্রাং। এই খবর লেখার সময় ঘূর্ণিঝড় রয়েছে সাগর থেকে ৫২০ কিলোমিটার দূরে, দক্ষিণে। পোর্টব্লেয়ার থেকে ৭৬০ কিলোমিটার দূরে, বরিশাল থেকে মাত্র ৬৭০ কিলোমিটার দূরে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে সিত্রাং আরও শক্তি সঞ্চয় করবে বলে আবহাওয়া দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে। মৌসমভবন থেকে উত্তর-পূর্বে জারি করা হয়েছে হাইঅ্যালার্ট।

মৌসমভবন জানিয়েছে, পরবর্তী ১২ ঘণ্টায় সিত্রাং উত্তর থেকে উত্তরপূর্বে এগিয়ে পৌঁছে যাবে বাংলাদেশ। তিনিকোনা এবং বরিশাল- এই দুইয়ের মধ্যবর্তীস্থানে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ভারতের উত্তর-পূর্বের আটটি রাজ্যের মধ্যে ছটি রাজ্যে জারি করা হয়েছে হাইঅ্যালার্ট। মৌসমভবন থেকে এই সব রাজ্যকে বলা হয়েছে সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখে।

জানা গিয়েছে, অসমের তিন জেলা –কাছার, করিমগঞ্জ, হায়লাকান্দি মিজোরামের সব জেলা, ত্রিপুরার আটটি জেলা, নাগাল্যান্ডের ১৬টি জেলা ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন সকালে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর, সেনা এবং আধাসেনার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিত্রাং-পরবর্তী পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে আলোচনা হয়। ঝড়ের মোকাবিলায় ত্রিপুরা সরকার ৩০টি পদক্ষেপ করেছে। সেই সব পদক্ষেপের মধ্যে রয়েছে ২৫ এবং ২৬ অক্টোবর – এই দুইদিন সব ধরনের যান নিয়ন্ত্রণ, তৈরি করা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবির। প্রস্তুত রাখা হয়েছে সেনা-আধাসেনাকে। প্রস্তুত থাকতে বলা হয়েছে কুইক রেসপন্স টিমকে। পাশাপাশি রাজ্যবাসীকে বলা হয়েছে, বিশেষ প্রয়োজন না হলে ঘরে থাকার।

আরও পডুন উত্তাল সমুদ্র, মধ্যরাতে বরিশালে আছড়ে পড়বে সিত্রাং

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!