‘হাতে বিয়ারের বোতল, মুখে গালির ফোয়ারা’, প্রকাশ্যে কেতনের বাগদত্তা সিয়ার ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছে পুণের তরুণ ব্যবসায়ী কেতন আগরওয়ালের হত্যাকাণ্ড। লোহাগড় দুর্গে ঘুরতে গিয়ে বাগদত্তা সিয়া গয়াল আর তার প্রেমিক চেতন চৌধুরীর সুপরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়েছেন কেতন। তাঁর হত্যাকাণ্ডের তদন্ত যত গড়াচ্ছে ততই চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে তদন্তকারীদের। আর তা চমকে দিচ্ছে দুঁদে গোয়েন্দা আধিকারিকদের। ‘হাই প্রোফাইল’ হত্যাকাণ্ডের তদন্তের মাঝেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে খুনে অভিযুক্ত সিয়া গয়ালের এক ভিডিও। ওই ভিডিওতে এক পানশালায় দেখা যাচ্ছে তাকে। এক হাতে বিয়ারের বোতল, আর অন্য হাতে মোবাইল ফোনে কারও সাথে কথা বলছেন। কথা তো নয়, যেন গালির ক্লাস নিচ্ছেন তিনি। কথা কম বলছেন, গালি বেশি। এক ভদ্র এবং শিক্ষিত পরিবারের মেয়ে কিভাবে প্রকাশ্যে এমন গালিগালাজ করতে পারেন, তা ভেবেই পাচ্ছেন না তদন্তকারীরা।

কয়েকদিন আগেই সিয়ার আরও এক ভিডিও ভাইরাল হয়েছিল। তাতে দেখা যাচ্ছে, কেতন আগরওয়ালের সঙ্গে বাগদান সম্পূর্ণ হওয়া সত্বেও প্রেমিক চেতনের সঙ্গে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন তিনি। একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন চেতনের কাঁধে মাথা রেখে বসে রয়েছেন।

পাশাপাশি আরও একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ‘অন্ধকারাচ্ছন্ন একটি ক্যাফের ভিতরে পাশাপাশি বসে রয়েছেন সিয়া এবং চেতন। দু’জনের পরনেই টি-শার্ট। উভয়কেই প্রফুল্ল দেখাচ্ছে। এর পর সিয়া চেতনের হাত নিজের কাঁধের উপর নিয়ে আসেন, যা অনেকটা একে অপরকে জড়িয়ে ধরার ভঙ্গির মতো ছিল।’ ভিডিয়োটি ২৩ মে রাত সাড়ে ৯টার দিকে ক্যামেরাবন্দি করা হয়েছে। অর্থাৎ, কেতনকে খুনের কয়েক সপ্তাহ আগেই রাতে মহারাষ্ট্রের একটি ক্যাফেতে দেখা করেছিলেন চেতন-সিয়া। কেতনের হত্যাকাণ্ডের পর সিয়ার বাবা-মা সংবাদমাধ্যমে জানিয়েছিলেন যে চেতনের সঙ্গে তাঁদের মেয়ের কোনও প্রেমের সম্পর্ক ছিল না। কেবল বন্ধু ছিলেন তাঁরা। কিন্তু নিহত কেতনের পরিবারের দাবি অন্য। প্রকাশ্যে আসা একের পর এক ভিডিও কেতনের পরিবারের সেই অভিযোগকে আরও জোরালো করতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

‘গর্ভপাতে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, অব্যক্ত যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন বলি সুন্দরী

‘চলে যেতে হচ্ছে…’, বিশ্বকাপ থেকে দল বিদায় নিতেই পদত্যাগ করলেন ইকুয়েডরের কোচ

‘লেখাপড়া করে যে…’, চিনে টাই পরে ক্লাসরুমে হাজির মানবসদৃশ রোবট

মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র

‘হাতে বিয়ারের বোতল, মুখে গালির ফোয়ারা’, প্রকাশ্যে কেতনের বাগদত্তা সিয়ার ভিডিও

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শহিদ দিবসের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূলনেত্রী

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা