মোদির মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন  স্মৃতি ইরানি- অনুরাগ ঠাকুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর কিছু সময়ের অপেক্ষা। তারপর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। তবে কারা এবার মোদির মন্ত্রিসভায় থাকবেন তা এখন স্পষ্ট নয়। কিন্তু সূত্রের খবর বেশ কয়েকজন বাদ পড়তে চলছেন ২৪-এর মন্ত্রিসভা থেকে। তাদের মধ্যে রয়েছেন- স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর এবং নারায়ণ রানে।

বলা বাহুল্য,২৪-এর লোকসভা নির্বাচনে আমেঠী থেকে স্মৃতি ইরানি হেরে গেলেও হামিরপুর থেকে জিতেছিলেন অনুরাগ ঠাকুর।  রবিবার এনডিএ-র বৈঠকে উপস্থিত ছিলেন না স্মৃতি ইরানি ও অনুরাগ সিং ঠাকুর। আর তাতেই বাড়তে শুরু হয় জল্পনা। অন্যদিকে মোদির মন্ত্রিসভার সম্ভাব্য তালিকায় রয়েছেন- নীতিন গডকড়ি, রাজনাথ সিং, পীযূষ গোয়েল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেন রিজিজু, এইচ ডি কুমারস্বামী, চিরাগ পাসোয়ান, রামনাথ ঠাকুর, জিতন রাম মঞ্জি, জয়ন্ত চৌধুরী, অনুপ্রিয়া প্যাটেল, রামমোহন নাইডু, চন্দ্রশেখর পেম্মাসানি, প্রতাপ রাও যাদব (এসএস), সর্বানন্দ সোনোয়াল, জেপি নাড্ডা, শ্রীনিবাস বর্মা, রভনীত সিং বিট্টু।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় ৭ টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের জন্য ভারতে এসেছেন বিভিন্ন দেশের রাষ্ট্র নেতারা। উপস্থিত থাকবেন বিভিন্ন বিরোধী দলের নেতারাও ।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?