চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘অপমান করার জন্যই আমাকে গ্রেফতার করা,’ ফের ইডিকে নিয়ে বিস্ফোরক কেজরি

নিজস্ব প্রতিনিধিঃ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যেই  তাঁর  গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হয়েছে  মামলা। এদিন ছিল এই মামলার শুনানি। সেইজন্যই বুধবার দিল্লি হাইকোর্টে আসেন অরবিন্দ কেজরিওয়াল। আর সেখান থেকেই ফের আরও একবার ইডিকে আক্রমণ করেন তিনি।

এদিন কেজরিওয়াল বলেন,’ গ্রেপ্তারের একমাত্র উদ্দেশ্য আমাকে অপমান করা।  নির্বাচনের আগে আমাকে অক্ষম করার জন্য এই কাজ করা হয়েছে।‘ অন্যদিকে বুধবার মুখ্যমন্ত্রীর হয়ে হাইকোর্টে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ইডির কাছে কোনও প্রমাণ নেই। কেজরিওয়ালকে গ্রেফতার করার সময় কী সেই তাড়াহুড়ো? আমি রাজনীতির কথা বলছি না।  আমি আইনের কথা বলছি।‘ এছাড়াও মুখ্যমন্ত্রীকে একাধিক সমন পাঠানোর বিষয়টি নিয়েও ইডিকে প্রশ্ন করেন অভিষেক মনু সিংভি ।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দকে ইডি গ্রেফতার করেছে। বর্তমানে তিনি তিহার জেলে বন্দী রয়েছেন। তার এই গ্রেফতারি বেআইনি বলে দাবি করে  হাইকোর্টে মামলা  দায়ের করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে   ইডি দাবি করেছে যে কেজরিওয়াল ২০২১-২০২২ সালের আবগারি নীতি প্রণয়নের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এবং সাউথ ব্লককে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই নীতির খসড়া তৈরি করতে দিল্লি সরকারের মন্ত্রীদের সঙ্গে যোগসাজশ করেছিলেন।  

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ