কোন হিন্দি সিনেমা দেখে স্বামীকে খুনের ছক কষেছিলেন সোনম, জানেন কী?

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: রাজা রঘুবংশী হত্যা মামলায় রাজ্জার ভাই সচিন রঘুবংশী একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন সোনম রাজাকে খুনের ষড়যন্ত্র করেছিল ববি দেওল, আমিষা প্যাটেল অভিনীত হিন্দি সিনেমা ‘হামরাজ’ দেখে। সেই সঙ্গে সচিন মেঘালয় সরকার এবং সেখানকার বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি মেঘালয় পুলিশের প্রশংসা করে বলেন যে মাত্র ১৭ দিনের মধ্যে যে জটিল মামলার মীমাংসা হল তা পুলিশেরই জন্য। তিনি সোনম ও অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সচিন রঘুবংশী বলেন, “সোনম হামরাজ সিনেমার মতো ষড়যন্ত্র করেছিল। সে রাজাকে মেঘালয়ের সোহরায় নিয়ে গিয়েছিল। তারপর সুপারি কিলার আকাশ রাজপুত, বিশাল ওরফ ভিকি ঠাকুর এবং আনন্দ কুর্মির সহায়তায় রাজাকে হত্যা করে।” জানা গিয়েছে, এই ঘটনায় সোনমের প্রেমিক রাজ কুশওয়াহারও ভূমিকা ছিল।

সচিন জানিয়েছেন, সোনম রাজাকে বলেছিলেন যে তিনি মাঙ্গলিক। তাই কামাখ্যা মন্দির প্রদক্ষিণের পর তিনি নতুন জীবন শুরু করতে চান। এটিই ছিল সোনমের ষড়যন্ত্রের সূচনা। মৃত রাজা রঘুবংশীর দাদার কথায়, “ সোনম সাতটি পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আমাদের পরিবার, মেঘালয়ের পর্যটক ভিত্তিক পরিবার, চার খুনির পরিবার এবং তার নিজের পরিবার। ওকে পিশাচিনী বলা উচিত। ”

মেঘালয় সরকার এবং পর্যটন মন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে সচিন বলেন, “সোনমের কারণে মেঘালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এটি এমন একটি পর্যটন এলাকা যেখানে মানুষের জীবন-জীবিকা নির্ভর করে পর্যটনের উপরেই। আমি সমগ্র ভারতের কাছে আবেদন জানাচ্ছি, সকলে মেঘালয় যান। ভ্রমণের জন্য এক আদর্শ জায়গা মেঘালয়।”

পুলিশের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “ইন্দোর থেকে ২৩০০ কিলোমিটার দূরে ১৭ দিনের মধ্যে পুলিশ এই মামলাটির সমাধা করেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সর্বাত্মমক প্রচেষ্টা চালিয়ে গিয়েছে।”

রাজাকে রাস্তা থেকে সরিয়ে প্রেমিক রাজ কুশওয়াহার সঙ্গে ঘর বাঁধতে চেয়েই স্বামীকে খুনের পরিকল্পনা করে সোনম রঘুবংশী। সেই জন্যই ইন্দোর থেকে বহু দূরে মেঘালয়ে হানিমুন প্ল্যান করে সঙ্গে করে ভাড়াটে গুন্ডা নিয়ে গিয়েছিল সে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ