দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিধু সহ পাঁচ রাজ্যের প্রদেশ সভাপতিকে ইস্তফার নির্দেশ সোনিয়ার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সদ্য সমাপ্ত পঞ্জাব, উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। কিন্তু তা সত্বেও দলীয় ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেননি পাঁচ রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতিরা। বরং পদ আঁকড়ে রয়েছেন। এবার অবিলম্বে পাঁচ প্রদেশ সভাপতিকেই পদত্যাগ করার নির্দেশ দিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি। মঙ্গলবার রাতে টুইট করে দলনেত্রীর সেই নির্দেশের কথা জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা।

যে পাঁচ প্রদেশ সভাপতিকে ইস্তফার নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন নভজ্যো‍ৎ সিং সিধু (পঞ্জাব), অজয়কুমার লুল্লু (উত্তরপ্রদেশ), গিরিশ চোদনকর (গোয়া), এন লোকেন সিং (মণিপুর) ও গণেশ গোদিয়াল (উত্তরাখণ্ড)। তবে দলনেত্রীর নির্দেশের আগেই গোয়ার প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন গিরিশ চোদনকর। তাঁর জায়গায় পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন সংকল্প আমোনকার, অ্যালেক্সেই সিকোয়েরা ও এলভিস গোমেস।

কংগ্রেসের এক শীর্ষ নেতা সাংবাদিকদের বলেন, ‘পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে দলের বিপর্যয়ের দায় নিয়ে পাঁচ প্রদেশ কংগ্রেস সভাপতির নিজেদের পদ থেকে সরে দাঁড়ানো উচিত ছিল। অতীতে দলীয় ব্যর্থতার দায় নিয়ে অনেক প্রদেশ কংগ্রেস সভাপতিই ইস্তফা দিয়েছেন। কিন্তু এবার ব্যতিক্রম ঘটল। তাই বাধ্য হয়েই দলের সর্বভারতীয় সভানেত্রীকে হস্তক্ষেপ করতে হলো।’

গত রবিবার পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে দলের ভরাডুবি নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিল কংগ্রেসের কর্মসমিতি। ওই বৈঠকে ভোট ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে চেয়েছিলেন স্বয়ং সোনিয়া গান্ধি। যদিও কর্মসমিতির বাকি সদস্যরা তাঁর কথাতে সায় না দিয়ে দলকে নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

‘নাটক শেষ’, স্ত্রী পরিণীতির সঙ্গে ডিভোর্সের ভয়ে বিজেপিতে নাম লেখালেন রাঘব চাড্ডা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ