দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিনা লড়াইয়ে রাজ্যসভায় সনিয়া

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধি।  চলতি মাসের গোড়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কেন্দ্র জয়পুর থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন সনিয়া। ২০০৬ সাল থেকে লোকসভায় রায়বরেলির প্রতিনিধিত্ব করছেন। ২০১৯ সালেও তিনি এই আসনটি জিতেছিলেন।

অন্যদিকে মঙ্গলবার ওড়িশা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হলেন বিজেডির দুই নেতা। এদিন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ছাড়াও বিজেডির দেবাশিস সামন্ত্রে এবং শুভাশিস খুন্তিয়াকে ওড়িশা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। বৈষ্ণব ১৫ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়ার শেষ দিনে তার কাগজপত্র জমা দিয়েছিলেন এবং ১৩ ফেব্রুয়ারি বিজেডির দু’জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।

এছাড়াও মঙ্গলবার গুজরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হলেন জে পি নাড্ডা-সহ তিন বিজেপি প্রার্থী। রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হীরে ব্যারন গোবিন্দভাই ঢোলাকিয়া, বিজেপি নেতা যশবনসিংহ পারমার এবং মায়াঙ্ক নায়েক। গুজরাট থেকে রাজ্যসভা নির্বাচনের জন্য চারটি শূন্য আসনে অন্য কোনও প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় রিটার্নিং অফিসার রীতা মেহতা চারজন বিজেপি প্রার্থীকে রাজ্য সভায় নির্বাচিত করেন।

Published by:

Share Link:

More Releted News:

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ