নতুন আয়কর পরিকাঠামোয় ৭৫ হাজার টাকার Standard Deduction

মঙ্গলবার লোকসভায় নির্মলা সীতারমণ যে বাজেট পেশ করেছেন সেখানে নতুন আয়করের কাঠামোয় অতিরিক্ত ২৫ হাজার টাকা ছাড় দেওয়ার কথা জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হলেও সংবিধানে আয়কর(Income Tax) নেওয়ার একমাত্র অধিকার দেওয়া হয়েছে দেশের সরকার বা কেন্দ্রের সরকারকেই। সেই সূত্রেই প্রতি বছর দেশের মানুষ তাকিয়ে থাকেন কেন্দ্রের বাজেটের(Budget) দিকে। কেননা এই বাজেটের ওপরেই নির্ভর করে আমজনতাকে ঠিক কত টাকা আয়কর হিসাবে দিতে হবে এবং বাজারের কোন কোন জিনিসের দাম কমবে বা বাড়বে। এদিনও দেশের মানুষ তাকিয়ে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের(Nirmala Sitaraman) দিকে যে তিনি আয়করের ক্ষেত্রে কী কী ঘোষণা করেন তা জানতে। আর সেখানেই দেখা গেল, নির্মলা পুরাতন আয়কর ব্যবস্থায় আয়করের ক্ষেত্রে কোনও পরিবর্তন না আনলেও নতুন ব্যবস্থায় আয়করের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছেন। যার মধ্যে অন্যতম হল নতুন আয়কর পরিকাঠামোয় ৭৫ হাজার টাকার Standard Deduction’র ঘোষণা।

চলতি বছরে লোকসভা নির্বাচনের আগে Vote on Account বা অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন নির্মলা।  সেই বাজেটে আয়কর কাঠামোয় কোনও পরিবর্তনের কথা ঘোষণা করেনি তিনি। এবারেও তিনি পুরাতন আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন আনেননি। এনেছেন নতুন আয়কর কাঠামোয়। সেখানেই তিনি Standard Deduction’র ক্ষেত্রে ৭৫ হাজার টাকা ছাড়ের ঘোষণা করেছেন। আগে এটাই ছিল ৫০ হাজার টাকা। অর্থাৎ এবার তিনি অতিরিক্ত ২৫ হাজার টাকা ছাড় দেওয়ার কথাই জানিয়েছেন। নতুন আয়কর কাঠামোয় নির্মলার ঘোষণামাফিক বার্ষিক ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কারও ১ টাকাও আয়কর দিতে হবে না। কিন্তু ৩ লক্ষ টাকা পার হলেই তিনি পড়ে যাবেন আয়করের আওতায়। সেক্ষেত্রে বার্ষিক ৩ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে ৫ শতাংশ হারে। বাৎসরিক আয় ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা হলে কর দিতে হবে ১০ শতাংশ হারে। বাৎসরিক আয় ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে ১৫ শতাংশ হারে। ১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে ২০ শতাংশ। বছরে আয় যদি ১৫ লক্ষ টাকার বেশি হয় তা হলে ৩০ শতাংশ হারে দিতে হবে কর।

নির্মলার দাবি নতুন আয়কর কাঠামোয় যা ঘোষণা তিনি করেছেন তা নাকি ১৭,৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা। একই সঙ্গে নির্মলা জানিয়েছেন, ১৯৬১ সালের আয়কর আইন খতিয়ে দেখা হবে। আয়কর আইনকে সহজ ও স্বচ্ছ করার চেষ্টা করা হবে। এতে যাতে মামলার পরিমাণ কমে সেদিকে নজর দেওয়া হবে। পাশাপাশি এবারের বাজেটে নির্মলা ক্যাপিটাল গেনে কর ছাড়ের ঊর্ধ্বসীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২.২৫ লক্ষ টাকা করেছেন। বাজেটে মুদ্রা লোন বাড়িয়ে নির্মলা ২০ লক্ষ টাকা করেছেন। এমনকি যারা আগের লোন শোধ করছেন, তাঁরা আরও বেশি যাতে ঋণ পান সেই দিকেও নজর দিয়েছেন। ছোট সংস্থাগুলির কর্মীদের EPF-এ ভর্তুকির কথা জানিয়েছেন নির্মলা। বলেছেন, প্রথম চাকরিজীবীদের জন্য পিএফে এক মাসের বেতনের সমমূল্য দেবে সরকার, তিন কিস্তিতে তা দেওয়া হবে। তবে এবারেও নির্মলার বাজেটে সঞ্চয় বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়নি। মানুষের সঞ্চয় যাতে বাড়ে তার জন্যও কোনও পদক্ষেপ বা ঘোষণা করা হয়নি।

‘অনশন ভাঙুন’, সোনম ওয়াংচুককে কাতর আর্জি সলমানের

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের