Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বিবাদ চরমে, অগত্যা নাড্ডার বাড়িতে শমীক–শুভেন্দুর বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে বঙ্গ–বিজেপির অন্দরে প্রার্থী তালিকা নিয়ে বিবাদ চরমে উঠল। আর তা থামাতে মাঝে এলেন জেপি নাড্ডা বলে সূত্রের খবর।

এদিকে আগামী শনিবার বাংলায় ব্রিগেড সমাবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার মধ্যেই বাংলার বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে অশান্তি চরমে উঠেছে। আর রাজ্য বিজেপির এই অশান্তির মূলে দু’‌জন। একজন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দ্বিতীয়জন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এই নিয়ে কোনও নেতা মন্তব্য করতে চাননি। বুধবার দিল্লিতে বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে রাজ্য নেতাদের। সেই বৈঠকে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো নেতৃত্ব। কিন্তু রফাসূত্র অধরা থেকে গিয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে কোন আসনে কাকে প্রার্থী করা হতে পারে, কোথায় সংগঠন আরও শক্তিশালী করতে হবে—এসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবার আবার দিল্লিতে বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নির্বাচনী প্রার্থী তালিকা নিয়ে বৈঠক করবেন শমীক–শুভেন্দুরা। বৈঠক হতে পারে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সঙ্গেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত ব্রিগেড সমাবেশের আগেই দফায় দফায় দলের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিক আলোচনা খুব সাধারণ কোনও বিষয় নয়। প্রার্থী তালিকায় প্রাধান্য পেতে পারেন মহিলা এবং তরুণরা। দলবদলুদের ভাগ্যে শিঁকে নাও ছিড়তে পারে। এই নিয়ে দু’‌পক্ষের অশান্তি হয় বলে সূত্রের খবর। যা তখন থামাতে আসেন নাড্ডা।

এছাড়া আজকের বৈঠকেও যাতে কোনও অশান্তি না হয় তাই সেখানে থাকবেন জেপি নাড্ডা। বৃহস্পতিবারের বৈঠকের পরও আগামী দিনে আরও কয়েক দফা আলোচনা হতে পারে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বঙ্গ বিজেপি নেতাদের। এমনকী প্রার্থী তালিকা চূড়ান্ত করা এবং নির্বাচনী কৌশল নির্ধারণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে চলা ওই বৈঠকে অশান্তি থামানো গেলেও তা আবার আজ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে সূত্রের খবর।

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?