ইরান- ইজরায়েল যুদ্ধের জেরে শেয়ার বাজারে পতন! নিমেষে উধাও বিপুল টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি : সপ্তাহ শেষের পরে সোমবার সকালে শেয়ার বাজার খুলতেই বিনিয়োগকারীদের মাথায় হাত! পশ্চিম এশিয়ায় ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে শুরু হওয়া প্রবল যুদ্ধের সরাসরি প্রভাব পড়ল ভারতীয় শেয়ার বাজারে। বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স পড়ল প্রায় ১১৫৪ পয়েন্ট এবং নিফটিও ৩৩০ পয়েন্ট মুখ থুবড়ে পড়ে। বিশ্বজুড়ে এই যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের দাম একধাক্কায় অনেকটা বেড়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে।

সোমবার প্রি-ওপেন সেশনেই শেয়ার বাজারের চিত্রটা বেশ ভয়াবহ ছিল। Sensex  প্রথমেই পড়ে বিপুল পরিমাণে। লার্জক্যাপ, মিডক্যাপ এবং স্মলক্যাপ ইনডেক্সেও রীতিমতো ধস নামে। Nifty Midcap 100 আগের দিনের ৫৯,১১৫.৬০ থেকে কমে ৫৭,০৯০.৮০-তে শুরু হয়, আর Nifty Smallcap 100 ১৬,৯২৮.৯০ থেকে কমে ১৬,২৮৯.৬০-এ নেমে আসে। শেয়ার বাজারের পাশাপাশি টাকার দামেও পতন দেখা গেছে; ভারতীয় মুদ্রার দাম ৯১.২৬।

পতনের এই ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রিয়েলটি সেক্টর, এরপর রয়েছে মিডিয়া এবং তেল-গ্যাস সংস্থাগুলো। তবে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে মেটাল সেক্টরের দিকে ঝুঁকে যাওয়ায় সেটি কিছুটা সামলে উঠেছে। পরিসংখ্যান বলছে, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FII) গত সেশনে প্রায় ৭৫৩৬.৩৬ কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছে, যদিও এর উল্টো দিকে দেশীয় প্রতিষ্ঠানগুলো (DII) ১২২৯২.৮১ কোটি টাকার শেয়ার কিনে বাজারকে কিছুটা সাহায্য করার চেষ্টা করেছে।  বিনিয়োগকারীরা সোমবার এক ধাক্কায় সাড়ে ৭ লক্ষ কোটি টাকা খুইয়েছে বলেই সূত্রের খবর।

বিশেষজ্ঞদের মতে, আগামী এক-দু’ সপ্তাহের মধ্যে যদি যুদ্ধ পরিস্থিতির উন্নতি না হয়, তবে Nifty আরও নামতে পারে। তবে অতীত ইতিহাস বলছে, এই ধরনের জিও-পলিটিক্যাল ইভেন্টে বাজার সাময়িকভাবে পড়লেও খুব দ্রুত ঘুরে দাঁড়ায় বা বাউন্স ব্যাক করে।

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় বার্তা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

যশোর রোডে গাছের ডাল ভেঙে নিহত যুবকের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

এসআইআরে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের