ফের ঘুরে দাঁড়াল শেয়ারবাজার, ১৬৭ সূচক বাড়ল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রেপো রেট অপরিবর্তিত রাখায় বৃহস্পতিবার ধসের মুখ দেখেছিল শেয়ারবাজার। ২৪ ঘন্টার মধ্যেই অবশ্য ঘুরে দাঁড়াল সেনসেক্স ও নিফটি। শুক্রবার সেনসেক্স বেড়েছে ১৬৭ সূচক আর নিফটি বেড়েছে ৬৫ সূচক। মূলত ব্যাঙ্কিং সেক্টরের উপরে নির্ভর করেই ঘুরে দাঁড়িয়েছে বাজার। তবে মিড ক্যাপ ও স্মল ক্যাপ অনেকটাই লোকসানের মুখে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার বাজার বন্ধের সময়ে সেনসেক্স গিয়ে ঠেকেছিল ৭১,৪২৮.৪৩ পয়েন্টে। এদিন অবশ্য আগের দিনের চেয়ে সামান্য কম পয়েন্ট নিয়ে লেনদেন শুরু করেছিল বাজার। তার পর কখনও উপরের দিকে উঠেছে। কখনও নিচের দিকে নেমেছে। দিন ভর চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে পার করেছে। দিন শেষে অবশ্য বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে আগের দিনের চেয়ে ১৬৭.০৬ পয়েন্ট বেশি নিয়ে বন্ধ হয়েছে বাজার। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭১,৬৭৬ দশমিক ৪৯ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭১,২০০ দশমিক ৩১। অন্যদিকে ৬৪.৫৫ সূচক বেড়ে ২১,৭৮২.৫০ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছে নিফটি।

এদিন বাজারে ব্যাঙ্কিং সেক্টর লাভের মুখ দেখেছে। অ্যাক্সিস, কোটাক মাহিন্দ্রা, আইসিআইসিআই, ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারদর বেড়েছে। পাশাপাশি সান ফার্মা, এশিয়ান পেন্টস, টাইটান, বাজাজ ফিনান্স, নেসলে, উইপ্রোর মতো সংস্থার শেয়ার দরও ছিল ঊর্ধ্বমুখী। অন্যদিকে লোকসানের মুখে পড়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ভারতী এয়ারটেল, এনটিপিসি, টাটা স্টিল, জিন্দল স্টিল, টাটা মোটরস ও পাওয়ার গ্রিডের মতো সংস্থা।

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্তসহায়কের বন্ধুকে তুলে নিয়ে গেল পুলিশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পের মৃত্যুমিছিলে ৫৮৯ জন, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের