মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যত দিন যাচ্ছে তৃণমূলের লোকসভার সাংসদদের বিদ্রোহী শিবিরে সংখ্যা বেড়েই চলেছে। গতকাল, শুক্রবার পর্যন্ত সেই সংখ্যাটা ছিল ১৯। আজ, শনিবার তাতে আরও একজনের যোগ দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, দুর্দিনে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে কাকলি ঘোষ দস্তিদার-শতাব্দী রায়দের শিবিরে নাম লেখাচ্ছেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়! সূত্রের খবর, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে নাম লেখাতে নয়াদিল্লিতে পৌঁছে গিয়েছেন তৃণমূল সাংসদ। সেখানেই তাঁকে সঙ্গে করে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে গিয়েছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই বৈঠক শুরু করেছেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ। আজ, শনিবার বিকেলেই হয়তো বিদ্রোহী গোষ্ঠীতে নাম লিখিয়ে দেবেন তিনি। যার ফলে লোকসভায় আরও ক্ষয়িষ্ণু হয়ে যাবে মমতার তৃণমূল। কারণ সুদীপকে নিয়ে মোট ২০ জন সাংসদ সঙ্গ ছাড়ছেন মমতার।

আরও পডুন: বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

গত সপ্তাহে ১৯ জন সাংসদ মমতার নেতৃত্বকে অস্বীকার করে তৃণমূলেরই আলাদা গোষ্ঠী গঠন করে। তাঁরা বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতক ও শতাব্দী রায়কে ডেপুটি লিডার হিসেবে নিযুক্ত করতে চেয়ে একটি চিঠি লোকসভার সাংসদ ওম বিড়লার কাছে জমা দেন। তাতে ১৯ জনের সই ছিল বলে গতকাল, শুক্রবার নিশ্চিত করে জানা গিয়েছে। যদিও কাকলি ঘোষ দস্তিদার বারবার বলেন, সংখ্যাটা ১৯ নয়, ২০। কিন্তু ১৯ জনের নাম জানা গেলেও ২০তম সাংসদ কে তা নিয়ে জল্পনা ছিলই। যদিও আজ, শনিবার সেই জল্পনার অবসান ঘটে গিয়েছে। বাকি থাকা একজন সাংসদ যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ই সেটা প্রকাশ্যে চলে এসেছে। সূত্রের খবর, তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার পরই আগামিকাল রবিবার বাকি ১৯ জন দলীয় সাংসদের সঙ্গে বৈঠকে বসবেন সুদীপ। তারপরেই আগামী সোমবার পুনরায় লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে ২০ জন সাংসদের সই করা চিঠি জমা দেবেন কাকলি-শতাব্দীরা। সূত্রের খবর, ‘আমরাই আসল তৃণমূল’, সোমবারেই স্পিকারকে এই দাবি জানাবেন বিদ্রোহী সাংসদরা। সেদিনই হয়তো লোকসভার দলনেতার পদ হারাবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের