INDIA জোটের সমাবেশে কেজরির হয়ে ৬ গ্যারান্টি স্ত্রী সুনীতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জেলবন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর তাঁর গ্রেফতারির প্রতিবাদে রবিবার দিল্লির রামলীলা ময়দানে শুরু করেছে বিরোধী জোট INDIA সমাবেশ । সেখান থেকেই এদিন বক্তব্য রাখলেন অরবিন্দের স্ত্রী সুনীতা কেজরিওয়াল। বক্তব্যের শুরুতেই তিনি বলেন,’ আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার স্বামীকে জেলে ঢুকিয়ে ঠিক কাজ করেছেন? বিজেপির লোকেরা বলছে যে কেজরিওয়ালজি জেলে আছেন, তাঁর পদত্যাগ করা উচিত। তার কি পদত্যাগ করা উচিত?’

এরপরেই জেলবন্দি অরবিন্দ কেজরিওয়ালের দেওয়া চিঠি পড়ে শোনালেন স্ত্রী সুনীতা। আর সেই চিঠির প্রথমেই ছিল দেশবাসীকে   ৬টি গ্যারান্টির কথা।  সেই গ্যারান্টিগুলি হল –

(১ ) ২৪ ঘন্টা দেশব্যাপী বিদ্যুৎ

(২) সারা দেশে দরিদ্রদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ

(৩) সমস্ত গ্রাম ও উপনিবেশের ভাল সরকারি বিদ্যালয়

(৪) সকল মহল্লা (কলোনি) ও গ্রামের জন্য ক্লিনিক

(৫) স্বামীনাথন কমিটির রিপোর্ট অনুযায়ী কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য

(৬) দিল্লির পূর্ণ রাজ্যের মর্যাদা

এছাড়াও চিঠিতে কেজরি আরও লেখেন,’ জেলে থাকার জন্য আমি  এই গ্যারান্টিগুলি নিয়ে INDIA জোটের শরিকদের সঙ্গে আলোচনা করতে পারিনি। সেইজন্য আমি ক্ষমা চাইছি। তবে, আমি এই গ্যারান্টিগুলির জন্য সমস্ত আর্থিক পরিকল্পনা করতে সক্ষম হয়েছি। আমরা পরবর্তী পাঁচ বছরে  এই গুলি পূরণ করব।’ 

উল্লেখ্য , লোকসভা নির্বাচনের  ঠিক আগে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার করে ইডি। আর তা নিয়েই একসঙ্গে সরব হয়েছে বিরোধী শিবির। এদিনের INDIA জোটের সমাবেশে উপস্থিত রয়েছেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব এবং তেজস্বী যাদবের মতো শীর্ষ নেতারা।

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের