মাদ্রাসা আইন নিয়ে হাইকোর্টের নির্দেশকে খারিজ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : উত্তরপ্রদেশে মাদ্রাসা আইনের ওপর ইলাহাবাদ হাইকোর্টের স্থগিতাদেশের সিদ্ধান্তকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, বর্তমান মাদ্রাসা আইন মেনেই কাজ করবে উত্তর প্রদেশের ১৬ হাজার মাদ্রাসা। মাদ্রাসাগুলি এই আইন মেনে কাজ করলে তা ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রকে ক্ষুন্ন করবে না।

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, উত্তর প্রদেশে মাদ্রাসা আইনের ওপর হাইকোর্ট যে স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে, তা ঠিক নয়। উত্তর প্রদেশ সরকারকে এই বিষয়ে তাদের অবস্থান জানাতে হবে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগে উত্তর প্রদেশ সরকারকে নিজেদের অবস্থান জানাতে হবে। এদিন শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, মাদ্রাসা বোর্ডের প্রতিষ্ঠা দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রকে ক্ষুন্ন করবে না।

উল্লেখ্য, গত মার্চ মাসে উত্তর প্রদেশের মাদ্রাসা আইনকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় ইলাহাবাদ হাইকোর্ট। ইলাহাবাদ হাইকোর্ট জানিয়ে দেয়, এই আইন ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রকে ক্ষুন্ন করছে। মাদ্রাসা পড়ুয়াদের শিক্ষা ব্যবস্থার মূলস্রোতে ফিরিয়ে আনার নিয়ে আসার নির্দেশ দেয় ইলাহাবাদ হাইকোর্ট। ইলাহাবাদ হাইকোর্টের এই নির্দেশের ওপর এবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

 

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক