চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্কুল, হাসপাতালের কাছাকাছি এলাকা থেকে পথ কুকুর সরানোর নির্দেশ শীর্ষ আদালতের

নিজস্ব প্রতিনিধি: পথকুকুরদের রাস্তা ঠেকে অপসারণ নিয়ে শীর্ষ আদালতের রায় ঘিরে নানা চর্চা শুরু হয়েছিল দেশ জুড়ে। অনেকেই এই পদক্ষেপের বিরোধীতা করেছিলেন। তবে এবার শুক্রবার সুপ্রিম কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান, বাস ও রেলওয়ে স্টেশন, ক্রীড়া ক্ষেত্র এবং অন্যান্য প্রকাশ্য রাস্তার কাছাকাছি থেকে পথ কুকুর সম্পূর্ণরূপে সরানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গেই সুপ্রিম কোর্ট জানিয়েছে এই সমস্ত এলাকা থেকে সরানো কুকুরদের আশ্রয়স্থলে স্থানান্তর করা হবে।

বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়ার একটি বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। বেঞ্চের আরও নির্দেশ, প্রাণীগুলিকে যে জায়গা থেকে ধরে আনা হয়েছিল সেখানে ফিরিয়ে দেওয়া উচিত নয়। শীর্ষ আদালত সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তাদের  এক্তিয়ারের মধ্যে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্রীড়া ক্ষেত্র চিহ্নিত করার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গেই আদালত জেলা ম্যাজিস্ট্রেটদের (ডিএম) নির্দেশ দিয়েছে  সমস্ত স্কুল, কলেজ, হাসপাতাল, ক্রীড়া  ক্ষেত্র এবং সরকারি প্রতিষ্ঠানগুলিকে সঠিকভাবে বেড়া দিয়ে  ঘিরে রাখার যাতে পথ কুকুররা  প্রবেশ করতে না পারে।

আদালত বলেছে যে, এইসব স্থানে যাতে কোনও পথ কুকুর না থাকে তা নিশ্চিত করার জন্য নিয়মিত পরিদর্শন করতে হবে। বাস স্ট্যান্ড সহ এইসব স্থানে যে কোনও পথ কুকুর পাওয়া গেলে, তা সরিয়ে আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করতে হবে। যেখান থেকে তাদের ধরা হয়েছিল, সেই একই স্থানে ফিরিয়ে দেওয়া যাবে না। এই আদেশ ২৮ জুলাই শুরু হওয়া স্বতঃপ্রণোদিত মামলার অংশ, যা একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে শিশুদের কামড়ানোর ঘটনা এবং জলাতঙ্কের ঘটনা এবং মৃত্যুর ঘটনা বৃদ্ধি সহ ক্রমবর্ধমান পথ কুকুরের আতঙ্ক তুলে ধরার পর শুরু হয়েছে। ১৩ জানুয়ারি মামলাটির পরবর্তী শুনানি হবে। 

এই সপ্তাহের শুরুতে, সুপ্রিম কোর্ট বলেছে , প্রাতিষ্ঠানিক এলাকায় কুকুরের কামড়ের “গুরুতর বিপদ” মোকাবিলা করার জন্য এটি অন্তর্বর্তীকালীন নির্দেশনা পাস করবে, যেখানে কর্মচারীরা পথ  কুকুরদের খাওয়ায় এবং উৎসাহিত করে। গত মাসে  তিন বিচারকের বেঞ্চ পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানা বাদে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পথ কুকুরের হুমকির বিষয়ে নিষ্ক্রিয়তার জন্য কঠোরভাবে ভর্ৎসনা করেছিল এবং পশু জন্ম নিয়ন্ত্রণ (ABC) নিয়ম বাস্তবায়নের জন্য গৃহীত পদক্ষেপগুলির বিষয়ে সম্মতি হলফনামা দাখিল করতে ব্যর্থ হওয়ার জন্য মুখ্য সচিবদের তলব করেছিল।

Published by:

Share Link:

More Releted News:

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

শিশুমৃত্যুকে কেন্দ্র করে মণিপুরে কার্ফু ভেঙে রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

আজ রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি,কোন বার্তা দেবেন?

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

TCS কাণ্ডে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি-আইপিএস নিয়ে চার সদস্যের কমিটি গঠন

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ