বিল আটকে রাখা নিয়ে রাজ্যপাল বোসকে নোটিস সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বঙ্গের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য সরকারের পাঠানো বিল নানা অছিলায় দীর্ঘদিন আটকে রাখার অভিযোগ উঠেছে সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে। তার মধ্যে গণপিটুনিতে কড়া শাস্তির বিধান সংক্রান্ত বিলও রয়েছে। ‘বঙ্গেশ্বর’ বোসের ওই ‘অসাংবিধানিক’ পদক্ষেপের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ওই মামলাতেই শুক্রবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের জবাব চেয়ে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। শুধু বঙ্গের রাজ্যপালকেই নয়, কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান ও অমিত শাহের অধীনস্ত স্বরাষ্ট্রমন্ত্রককেও নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।

তামিলনাডুর রাজ্যপাল আর এন রবির বিল আটকে রাখা নিয়ে মামলার শুনানিতে আগেই দেশের শীর্ষ আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল, অনির্বাচিত রাজ্যপালের কোনও এক্তিয়ারই নেই নির্বাচিত সরকারের কোনও বিলের উপরে চেপে বসে থাকা। হয় সেই বিল সরাসরি রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, না হলে বিল পরিমার্জনেরে পরামর্শ দিয়ে ফের রাজ্য মন্ত্রিসভায় ফেরত পাঠাবেন।শীর্ষ আদালতের সুস্পষ্ট নির্দেশ থাকা স্বত্বেও বাংলার ও কেরলের রাজ্যপালের বিরুদ্ধে একাধিক বিল আটকে রাখার অভিযোগ উঠেছে।

দুই সাংবিধানিক প্রধানের এমন আচরণের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কেরল ও পশ্চিমবঙ্গ সরকার। বিজেপি বিরোধী দুই সরকারের বক্তব্য, রাজনৈতিক অভিসন্ধি নিয়েই দিনের পর দিন গুরুত্বপূর্ণ বিল আটকে রাখছেন রাজ্যপাল। এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এ সংক্রান্ত মামলার শুনানিতে কেরল সরকারের হয়ে অংশ নিয়েছিলেন দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। আর পশ্চিমবঙ্গ সরকারের হয়ে হাজির ছঢ়িলেন অভিষেক মণু সিঙ্ঘভি। দু’জনের সওয়াল শুনে দুই রাজ্যপাল ও স্বরাষ্ট্র মন্ত্রককে নোটিস পাঠানোর কথা জানিয়ে দেয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

ফুলবাগান থেকে গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা

মাংস নয়, এঁচোড়েই জমবে ভুরিভোজ! বানিয়ে নিন সুস্বাদু রেসিপি