সম্পূর্ণ ভিভিপ্যাট গণনা নিয়ে বুধে রায় দেবে সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশ জুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। এই আবহে বুধবার বৈদ্যুতিন ভোটযন্ত্রের (EVM) পরিবর্তে আবারও ব্যালট পদ্ধতি (VVPAT) ফিরিয়ে আনার বিষয় নিয়ে  রায় দেবে সুপ্রিম কোর্ট। গত ১৮ এপ্রিল বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে হয় এই মামলার  শুনানি ।

শুনানি চলাকালীন সময় বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের তরফে কমিশনকে নির্দেশ দেয়, নির্বাচনী প্রক্রিয়ায় যাতে পবিত্রতা বজায় থাকে । শুধু তাই নয় EVM এবং VVPAT  নিয়ে আদালতের তরফে বলা হয়েছে, “যাতে কারুর যেন মনে না হয়  যেমনটা হওয়া উচিত ছিল তেমন হল না। ভোটপ্রক্রিয়া নিয়ে কারুর মনে যাতে কোন আশঙ্কা থাকা উচিত নয়।“

সম্প্রতি কেরলের কাসারগোড়ের জেলা কালেক্টরের কাছে বাম ও সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা অভিযোগ করে। সেখানে বলা হয়েছে  ভোট চলাকালীন সময় ইভিএমে প্রদত্ত ভোটের তুলনায় ভিভিপ্যাটে বেরনো স্লিপের সঙ্গে কোন মিল নেই। তাই আসন্ন নির্বাচনে  যাতে এমন ঘটনা না ঘটে কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, বর্তমানে EVM পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পর  VVPAT তা পর্যবেক্ষণ করা যাবে কিনা সেই  বিষয় আলোচনা চলছে  সুপ্রিম কোর্টে । এই নিয়ে মামলা দায়ের করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (ADR)। আবেদনকারীদের হয়ে আদালতে সওয়াল-জবাব করছেন আইনজীবী নিজাম পাশা। শেষ শুনানিতে তিনি আদালতে জানিয়েছিলেন, EVM-এ ভোটদানের পর ভিভিপ্যাট স্লিপের সঙ্গে তা মিলিয়ে দেখে নেওয়ার সুযোগ পাওয়া উচিত ভোটারদের।  তখনই বিচারপতি সঞ্জীব খান্না বলেন,” এই পদ্ধতিতে ভোটারদের গোপনীয়তা রক্ষার অধিকার খর্ব হবে না কি?” এরপরেই কমিশনকে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ইভিএম-ভিভিপিএটি মেশিনগুলির কাজ ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে। এদিন শুনানিতে EVM এবং VVPAT  নিয়ে সুপ্রিম কোর্ট কি রায়দান করে সেটাই এখন দেখার বিষয়।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের