দিল্লি অধ্যাদেশ মামলার শুনানি হবে শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর প্রশাসনিক আধিকারিকদের বদলি ও পোস্টিং সংক্রান্ত অধ্যাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের মামলা শুনানির জন্য সাংবিধানিক বেঞ্চে পাঠানো হল। বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দিয়েছেন, মামলাটি শুনানির জন্য পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে পাঠানো হচ্ছে। যদিও কোন সাংবিধানিক বেঞ্চে ওই মামলার শুনানি হবে, তা এখনও স্পষ্ট নয়।

মে মাসের প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এক রায়ে জানিয়ে দিয়েছিল, রাজধানী দিল্লির প্রশাসনিক আধিকারিকদের বদলি ও পোস্টিং সংক্রান্ত ক্ষমতা থাকবে জনগণের রায়ে নির্বাচিত সরকারের হাতে। অর্থা‍ৎ আম আদমি পার্টির নেতৃত্বাধীন সরকারের হাতে। যদিও ওই রায়ের এক সপ্তাহের মাথায় রাতারাতি শীর্ষ আদালতের রায়ের বিরোধিতা করে অধ্যাদেশ জারি করে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। ওই অধ্যাদেশে দিল্লির আমলাদের বদলি ও পোস্টিং সংক্রান্ত ক্ষমতা সরকারের ‘বিশ্বস্ত অনুচর’ উপরাজ্যপাল ভি কে সাক্সেনার হাতে তুলে দেওয়া হয়। কেন্দ্রের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এদিন মামলার শুনানিতে যেভাবে দিল্লির মুখ্যমমন্ত্রী ও উপরাজ্যপালের মধ্যে ক্ষমতা নিয়ে দড়ি টানাটানি চলছে তা নিয়ে উষ্মাপ্রকাশ করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। যেহেতু দিল্লি অধ্যাদেশের বিষয়টি সাংবিধানিক তাই পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে মামলার শুনানি হওয়া উচিত বলে জানিয়ে দেন তিনি। দিল্লি সরকারের আইনজীবী অভিষেক মণু সিঙ্ঘভি জানান, তিন বিচারপতির বেঞ্চ মামলাটির নিষ্পত্তির পক্ষে যথেষ্ট। সাংবিধানিক বেঞ্চে মামলা পাঠানোর প্রয়োজন নেই। কিন্তু তাতে কর্ণপাত করেনি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ।

 

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়