বিপাকে কেসিআর কন্যা কবিতা! গ্রেফতারির বিরুদ্ধে পিটিশন খারিজ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরও চাপে পড়ল কে চন্দ্রশেখর রাওয়ের ( কেসিআর ) কন্যা ভারত রাষ্ট্র সমিতি ( বিআর এস)  নেত্রী কবিতার। আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয় কবিতা। এরপরেই জামিন চেয়ে তিনি সুপ্রিম কোর্টে যান। তবে শুক্রবার গ্রেফতারির বিরুদ্ধে তার  দায়ের করা পিটিশন খারিজ করে ।

শুক্রবার সুপ্রিম কোর্টের   বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি বেলা ত্রিবেদীর বেঞ্চ কবিতার গ্রেফতারি পিটিশনের শুনানি করেন। বিচারপতি জানান, কবিতা রাজনৈতিক ব্যক্তি বলে ক্ষমতাবলে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন। কিন্তু, তার গ্রেফতারি পিটিশন গ্রহণ করা হবে না। কবিতাকে নিন্ম আদালতে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

 গত ১৫ মার্চ দিল্লিতে মদের দোকানের লাইসেন্স বিলি সংক্রান্ত দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিআরএস নেত্রীর কবিতার হায়দরাবাদের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা। টানা কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানোর পরেই বিস্তারিত তথ্য জানতে কেসিআর কন্যাকে নিজেদের হেফাজতে নেন তদন্তকারীরা। ইডির পক্ষ থেকে মামলার চার্জশিটে দাবি করা হয়, আবগারি নীতির পরিবর্তন ঘটিয়ে যে ব্যবসায়িক সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া, সেই সংস্থার ৬৫ শতাংশের মালিক কবিতা।

উল্লেখ্য, ২০২৩ সালে দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় কেসিআর কন্যাকে দীর্ঘক্ষণ জেরা করেছিল সিবিআই। যদিও দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেছিলেন কবিতা। গত এক বছরের বেশি সময় ধরে ইডির সমন এড়িয়ে চলছিলেন ভারত রাষ্ট্র সমিতির নেত্রী। এমনকি ইডির সমনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। শীর্ষ আদালত তাঁকে গ্রেফতারির হাত থেকে রক্ষাকবচ দিয়েছিল। কিন্তু সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার পরেই কবিতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা