‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া মৈত্র। ধর্মীয় ভাবাবেগে আঘাতের জন্য মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলাতেই কালীঘাটপন্থী তৃণমূল সাংসদকে পুলিশের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গতকাল, বৃহস্পতিবার সুুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। যদিও আজ, শুক্রবার কৃষ্ণনগরের সাংসদের আর্জি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সঙ্গে মহুয়াকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্টে জানিয়েছে, ‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়।’

গত ১ জুলাই নদিয়ায় একটি বিক্ষোভের মুখে পড়েন মহুয়া মৈত্র। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়া হয়। ওই ঘটনার পর বোরখা প্রসঙ্গে তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছিল। অভিযোগ ওঠে, তৃণমূল সাংসদের মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এরপর নদিয়ার হোগলবেড়িয়া থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলাতেই মহুয়াকে হাজিরা দেওয়ার জন্য তলব করেছিল পুলিশ। সেই মামলাতেই রক্ষাকবচ চেয়ে কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মহুয়া মৈত্রকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিলেন। তবে শর্ত ছিল, সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার পর আগামী ১৪ আগস্ট বিকেল ৩টে-তে মহুয়াকে তদন্তকারী আধিকারিকের সামনে এই মামলায় হাজিরা দিতে হবে। হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছিল, জিজ্ঞাসাবাদের সময় মহুয়া মৈত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাঁর দিকে যাতে ডিম বা অন্য কোনও বস্তু নিক্ষেপ না করা হয় এবং তিনি যাতে কোনও ধরনের হেনস্থা বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের।

আরও পডুন: টুলুর আর্থিক লেনদেনের হিসেব সাংকেতিক ভাষায়, রহস্যভেদে বিশেষজ্ঞ আইপিএস

কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। তিনি ডিম থেরাপির ভয়ে ভার্চুয়ালি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চেয়েছিলেন। আইনজীবী গোপাল শঙ্করনারায়ণের মাধ্যমে মহুয়া শীর্ষ আদালতে জানান, থানায় গেলেই তাঁর উপর ডিম থেরাপি হবে। তাই ভার্চুয়ালি পুলিশের মুখোমুখি হতে চান তিনি। যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগু কালীঘাটপন্থী তৃণমূল সাংসদের আর্জি খারিজ করে দেন। সঙ্গে শীর্ষ আদালত জানায়, ‘আপনি একজন সাংসদ বলে সুবিধা দিতে হবে? আপনি রাজনীতিতে পা রেখেছেন, তারপরেও ডিম ছোড়া নিয়ে ভয় পাচ্ছেন কেন? আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন। আর আপনি ডিমের জন্য ভয় পাচ্ছেন?’ তারপরেই বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগু মহুয়ার আর্জি খারিজ করে দিয়েছেন। সঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুুপ্রিম কোর্ট।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা