মোদি পদবি মন্তব্য মামলা: রাহুল গান্ধির আর্জির শুনানি ২১ জুলাই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি পদবি মামলায় সাজা স্থগিতের আর্জি জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধি। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে জরুরি ভিত্তিতে ওই আর্জির শুনানির দাবি জানিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতির আইনজীবী অভিষেক মণু সিঙঘভি। সেই আর্জিতে সাড়া দিয়ে আগামী ২১ জুলাই মামলা শুনতে রাজি হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গত শনিবারই গুজরাত হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধি। সুরাতের নিম্ন আদালত মানহানির মামলায় তাঁকে যে দুই বছরের জেলের সাজা শুনিয়েছিলেন তা স্থগিতের আর্জি জানিয়েছিলেন।

পাঁচ বছর আগে কর্নাটকের কোলারে এক নির্বাচনী সভায় নীরব মোদি, ললিত মোদি, মেহুল চোকসিদের টাকা লুঠ করে দেশত্যাগ নিয়ে খোঁচা দিতে গিয়ে রাহুল বলেছিলেন, ‘সব চোরের পদবি কেন মোদি হয়?’ ওই মন্তব্যে ব্যক্তিগতভাবে আঘাত পেয়েছেন বলে অভিযোগ তুলে প্রাক্তন কংগ্রেস সভাপতির বিরুদ্ধে সুরাত আদালতে ফৌজদারি মামলা দায়ের করেন গুজরাতের সুরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি। ওই মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধিকে দুই বছরের জেলের সাজা শোনান সুরাতের চিফ মেট্রোপলিটন  ম্যাজিস্ট্রেট। ওই রায়ের পরের দিনই নজিরবিহীন ত‍ৎপরতায় প্রাক্তন কংগ্রেস সভাপতির সাংসদপদ খারিজ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

সুরাতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ৩ এপ্রিল সুরাত সেশনস আদালতের দ্বারস্থ হন রাহুল। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করলেও ২০ এপ্রিল রাজীব তনয়ের আর্জি খারিজ করে দেন বিচারক। সেশনস কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাত হাইকোর্টের দরজায় কড়া নেড়েছিলেন ওয়ানাডের প্রাক্তন সাংসদ। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি। অবশেষে দুই মাস কেটে যাওয়ার পরে গত ৭ জুলাই রায় দিতে গিয়ে রাহুলের আর্জি খারিজ করে দেন গুজরাত গহাইকোর্টের বিচারপতি। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

 

শনির বক্রী, পুজোর মাসে ৩ রাশির জীবন দিয়ে ঝড় বইবে, সাবধানে সিদ্ধান্ত নিন

কর্মক্ষেত্রে অযথা তর্ক এড়িয়ে চলুন, পুরনো সমস্যা আবারও জেগে উঠতে পারে, সাবধান হোন

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay