রামমন্দির উদ্বোধনের লাইভ অনুষ্ঠানে সাইবার হামলার আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি : রাম মন্দির উদ্বোধনের লাইভ সম্প্রচার অনুষ্ঠানে সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্য সচিব দুর্গা মিশ্রা রাজ্যের সমস্ত বিভাগীয় প্রধানদের এই বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। আগামী ২২ থেকে ২৫ জানুয়ারি উত্তরপ্রদেশ সরকারের যাবতীয় সরকারি ওয়েবসাইট এবং পোর্টালে কোন আপডেট হবে না। এমনই লিখিত নির্দেশিকা জারি করেছেন যোগী সরকারের মুখ্য সচিব। রবিবার প্রশাসনের শীর্ষ হামলা ও পুলিশ আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে উচ্চ পর্যায়ের দল পাঠানো হয়েছে অযোধ্যায়। এই প্রতিনিধি দলে রয়েছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের আধিকারিকরা। এছাড়াও রয়েছেন ইন্টালিজেন্স ব্যুরো ও ইন্ডিয়ান কম্পিউটার রেসপন্স টিমের প্রতিনিধিরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সতর্কবার্তায় জানানো হয়েছে, হোয়াটস অ্যাপের মাধ্যমে এই সাইবার হামলা হতে পারে। উত্তর প্রদেশ সরকারের তরফ থেকে সবরকমের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের তরফে সাইবার হামলা রুখতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়েছে।

উত্তর প্রদেশ সরকারের আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা ডিজি প্রশান্ত কুমার জানান, গোটা অযোধ্যা শহর জুড়ে ১০ হাজার সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। শুধু মন্দির চত্বরের মধ্যেই ৪০০টি ক্যামেরা বসানো হয়েছে। এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থায়। এই এআই প্রযুক্তি সম্পন্ন নজরদারির মাধ্যমে রামমন্দিরে কারা কারা প্রবেশ করছেন, তাঁদের ওপর নজরদারি চালানো যাবে।

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর