‘পকেট থেকে হাত তুলুন’, কেন্দ্রীয় মন্ত্রীকে শিষ্টাচার পাঠ লোকসভার স্পিকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী বলে কথা। তাই নিজেকে কেউকেটা ভেবেছিলেন। লোকসভায় দৃষ্টিকটুভাবেই প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে জবাব সদস্যদের প্রশ্নের জবাব দিতে শুরু করেছিলেন। বিষয়টি নজরে যেতেই রেগে অগ্নিশর্মা হন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। ত‍ৎক্ষণা‍ৎ ওই কেন্দ্রীয় মন্ত্রীকে শিষ্টাচারের পাঠ দেন।

এদিন লোকসভায় দাঁড়িয়ে সদস্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী। কর্মজীবনে যিনি কূটনীতিবিদ ছিলেন। অবসর নিলেও কর্মজীবনের বাবুয়ানা যায়নি। অধস্তনদের সঙ্গে যেমন ব্যবহার করতেন, সংসদ-সদস্যদেরও তেমন ভেবে নিয়েছিলেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) লোকসভায় প্রশ্নোত্তর পর্বে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সাহেবি কেতায় জবাব দিচ্ছিলেন। আর বিষয়টি নজরে পড়তেই বিরক্ত হন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। চোয়াল খানিকটা শক্ত করেই বলেন, ‘পকেট থেকে হাত বের করুন।’ আর অধ্যক্ষের ওই শিষ্টাচার পাঠে খানিকটা অবাক হয়ে যান কেন্দ্রীয মন্ত্রী পুরী। তবে সুবোধ বালকের মতোই পকেট থেকে হাত বের করে নেন।

এই প্রথম নয়, ২০২৩ সালের ২১ ডিসেম্বরও প্রশ্নোত্তর পর্বে জবাব দেওয়ার সময়ে ভাষা প্রয়োগের ক্ষেত্রে বিতর্কে জড়িয়েছিলেন ‘মোদিভক্ত’ পুরী। বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির এক প্রশ্নের জবাব দিতে গিয়ে গড়গড়িয়ে ইংরেজি বলতে থাকেন। অধ্যক্ষ ওম বিড়লা কেন্দ্রীয় মন্ত্রীকে থামিয়ে বলেন, ‘যখন হিন্দি জানেন, তখন হিন্দিতে জবাব দিচ্ছেন না?’ উপস্থিত সদস্যদের অবাক করে দিয়ে এর পর পঞ্জাবিতে জবাব দিতে শুরু করেন পুরী। তাতে আরও চটে যান। দুজনের মধ্যে বেশ খানিকক্ষন উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪