অক্টোবর থেকেই ফের টাটার বাণিজ্যিক গাড়ির দাম বাড়ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: উ‍ৎসবের মরসুমের মুখেই ফের বাণিজ্যিক গাড়ির দাম বাড়াচ্ছে টাটা মোটরস। সোমবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আগামী অক্টোবর মাস থেকেই ৩ শতাংশ বাড়ছে সব ধরনের বাণিজ্যিক গাড়ির দাম।’ যন্ত্রাংশ-সহ অন্যান্য জিনিসের দাম বাড়ার জন্যই বাণিজ্যিক গাড়ির দাম বাড়ানো হচ্ছে বলে টাটা গোষ্ঠীর অধীনস্ত সংস্থার পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছে। তবে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি অর্থ বর্ষের তৃতীয় ত্রৈমাসিকে রাজস্ব বাড়াতেই বাণিজ্যিক গাড়ির দাম বাড়াচ্ছে টাটা গোষ্ঠীর সংস্থাটি।  

চলতি বছরের এপ্রিল মাসেই বাণিজ্যিক গাড়ির দাম ৫ শতাংশ বাড়িয়েছিল টাটা মোটরস। গত বছরও একবার বাণিজ্যিক গাড়ির দাম বাড়ানোর পথে হেঁটেছিল বিশ্বের অন্যতম গাড়ি উ‍ৎপাদনকারী সংস্থা। মুনাফা কামাতে জিনিসপত্রের দাম বাড়ানোকে অছিলা করে গাড়ির দাম বাড়িয়ে চলছে টাটা গোষ্ঠী। ভারত ছাড়াও ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ইন্দোনেশিয়ায় গাড়ির কারখানা রয়েছে টাটা মোটরসের। তাছাড়া আপ্রিকা, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং সার্কভুক্ত দেশগুলিতে টাটার গাড়ির বিশেষ বাজার রয়েছে।

চলতি সেপ্টেম্বর মাসের শুরুর দিকে টাটা মোটরসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছিল, শুধু অগস্ট মাসেই ৩২ হাজার ৭৭টি বাণিজ্যিক গাড়ি বিক্রি হয়েছে। গত বছরের অগস্টে যেখানে ৩১ হাজার ৪৯২টি গাড়ি বিক্রি হয়েছিল। অর্থা‍ৎ দাম বাড়ার পরেও গত বছরের অগস্টের তুলনায় চলতি বছরের অগস্টে গাড়ি বিক্রি ১.৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী