বাজেটে কর কাঠামো অপরিবর্তিত, হতাশ মধ্যবিত্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেটে কর কাঠামো অপরিবর্তিত রেখেছে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রত্যক্ষ বা পরোক্ষ করে কোনও ছাড় দেননি। কেন্দ্রের তরফে প্রত্যক্ষ বা পরোক্ষ করে কোনও ছাড় না দেওয়ায় হতাশ মধ্যবিত্তরা।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, এবারের বাজেটে হয়ত মধ্যবিত্তদের জন্য আয়ের সীমা বৃদ্ধি করে ১০ লক্ষ টাকা করা হতে পারে। পাশাপাশি ৮০সির আওতায় সঞ্চয়ের ক্ষেত্রে দেড় লক্ষ টাকা পর্যন্ত আয়করের যে ছাড় রয়েছে, তা বাড়িয়ে আড়াই লক্ষ টাকা করার সম্ভাবনা রয়েছে। কিন্তু কোনওটাই এদিন ঘোষণা করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উল্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন ঘোষণা করেন, আগের হারেই করদাতাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কর দিতে হবে। ফলে এখন যে কর কাঠামো রয়েছে, তা পরবর্তী বাজেট পর্যন্ত বহাল থাকবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণার ফলে আয়কর ছাড়ের উর্ধসীমা সাত লক্ষ টাকা থাকছে। একইসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, গত দশ বছরে আয়কর আদায় বেড়েছে প্রায় তিন গুন। ২০৪৭ সালের মধ্যে ভারত উন্নত দেশে পরিণত হবে। স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে মোদী সরকার। কৃষক ও মহিলাদের উন্নতি এই সরকারের প্রাথমিক লক্ষ্য।

এর আগে ২০১৯ সালের লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে আয়কর ছাড়ের উর্ধসীমা বাড়িয়েছিল কেন্দ্র। কিন্তু চলতি বছর অন্তর্বর্তী বাজেটে আয়করের উর্ধসীমা বাড়াননি নির্মলা সীতারামন। তাঁর মতে, ভোটের বছর বলেই করছাড়ের উর্ধসীমা নিয়ে কোনও সিদ্ধান্তের কথা ঘোষণা করা হল না।

 

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর