চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিহারেও মমতার ‘লক্ষ্মীর ভান্ডার’ মডেল, জিতলে মহিলাদের মাসে ২.৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা তেজস্বীর

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারে কুর্সি দখলের লক্ষ্যপূরণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকেই ‘মডেল’ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহারের মহিলা ভোটারদের মন জয়ে তিনি ঘোষণা ঘোষণা করেছেন, আগামী বছর বিধানসভা ভোটে রাজ্যে দল ক্ষমতায় এলে মহিলাদের জন্য ‘মাই বহেন সম্মান যোজনা’ শুরু করা হবে। ১৮ বছরের উর্ধ্বে সব মহিলাকে মাসে আড়াই হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

২০২১ সালের ভোটের আগে বাংলায় মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প চালুর ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের ‘আত্মসম্মান’ তৈরির ক্ষেত্রে মাসে মাসে আর্থিক ভাতা দেওয়া হবে জানিয়েছিলেন। আর তাতেই কেল্লাফতে। বিজেপি ঝড়কে পরাস্ত করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার ক্ষমতায় ফিরেছিল তৃণমূল কংগ্রেস। দু’হাত ভরে ঘাসফুল শিবিরকে ভোট দিয়েছিলেন বাংলার মহিলা ভোটাররা। বিধানসভা ভোট মিটতেই কথা রেখে ‘লক্ষ্মীর ভান্ডার’ চালু করেছিলেন তৃণমূল সুপ্রিমো।  সাধারণ শ্রেণির মহিলাদের মাসে ৫০০ টাকা এবং তফসিলি জাতি-জনজাতিভুক্ত মহিলাদের জন্য মাসে ১,০০০ টাকা দিয়ে। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে সেই অঙ্ক বেড়ে হয় যথাক্রমে ১,০০০ টাকা এবং ১,২৫০ টাকা। সূত্রের খবর, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে সেই অঙ্ক আরও বাড়তে পারে।

গত কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে রাজ্যে-রাজ্যে মমতার ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পকে মডেল করছে অন্যান্য রাজনৈতিক দলগুলি। সেই তালিকায় যেমন কংগ্রেস-সহ অবিজেপি দল রয়েছে, তেমনই বিজেপি-ও রয়েছে। নাম আলাদা হলেও ছাঁচ এক। গত সপ্তাহেই দিল্লিতে ‘লক্ষ্মীর ভান্ডার’ এর আদলে ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’ চালুর কথা ঘোষণা করেছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনাকে পাশে নিয়ে তিনি জানিয়েছিলেন, ‘মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যেই আপ সরকার এই প্রকল্প শুরু করতে চলেছে। বর্তমানে মাসে এক হাজার টাকা করে পাবেন ১৮ বছরের ঊর্ধ্বে থাকা সব মহিলা। আগামী বছর বিধানসভা ভোটে জিতে দিল্লিতে ফের আপ সরকার গড়লে মহিলারা প্রতি মাসে ২,১০০ টাকা করে পাবেন।’

Published by:

Share Link:

More Releted News:

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

TCS ধর্মান্তর মামলায় অভিযুক্ত নিদা খানকে ধরতে গিয়ে খালি হাতে ফিরল পুলিশ

কর্মই ধর্ম! মশারি পরে ডিউটি করছেন নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত কাশ্মীরেও

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ