রাঘোপুরে জয়ের হ্যাটট্রিক তেজস্বীর, তবে গতবারের তুলনায় কমল ব্যবধান

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: সব সংশয়ের অবসান ঘটিয়ে রাঘোপুর থেকে জয়ী হলেন রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের কনিষ্ঠ পুত্র তেজস্বী যাদব। বিজেপি প্রার্থী সতীশ কুমার যাদবকে ১৪ হাজার ৬৩৬ ভোটে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছেন তিনি। তেজস্বী পেয়েছেন ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী পেয়েছেন ভোট। এই জয়ের ফলে রাঘোপুর থেকে টানা তিনবার জিতে হ্যাটট্রিক করলেন তেজস্বী। তবে তাঁর জনপ্রিয়তায় যে খানিকটা ভাঁটা চলছে তা পরিসংখ্যানেই স্পষ্ট। পাঁচ বছর আগে তিনি জিতেছিলেন ৩৮ হাজার ১৭৪ ভোটে।

শুক্রবার সকালে ভোট গণনা শুরু হতেই সবাইকে চমকে দিয়ে তেজস্বীর সঙ্গে সমানতালে টক্কর দিতে থাকেন বিজেপি প্রার্থী সতীশ কুমার যাদব। যিনি ২০১০ সালে এই কেন্দ্রে রাবড়ি দেবীকে ১৩ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন। তৃতীয় রাউন্ড শেষে তেজস্বীকে পিছনে ফেলে এগিয়ে যান সতীশ। সপ্তম রাউন্ড পর্যন্ত এগিয়ে ছিলেন। অষ্টম রাউন্ডে উল্টে যায় পাশা। বিজেপি প্রার্থীকে হারিয়ে ২৮৬ ভোটে এগিয়ে যান তেজস্বী। যদিও সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি লালুপুত্রের। নবম রাউন্ডে ফের তেজস্বীকে পিছনে ফেলে ২,২৮৮ ভোটে এগিয়ে যান বিজেপি প্রার্থী। এর পরে ১৮ রাউন্ড পর্যন্ত এগিয়ে ছিলেন। ফলে জল্পনা শুরু হয়, তাহলে কি দলের ভরাডুবির সঙ্গে সঙ্গে লালুপুত্রের রাজনৈতিক ভবিষ্যতও অন্ধকারাচ্ছন্ন হবে?

১৯ রাউন্ডে পাশা উল্টে এগিয়ে যান তেজস্বী। ২০ রাউন্ড শেষে তিনি এগিয়ে যান সাড়ে তিন হাজারের বেশি ভোটে। তার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তেজস্বীকে। ভোট গণনা যত শেষের দিকে গড়িয়েছে ততই বিজেপি প্রার্থীর সঙ্গে ব্যবধান বাড়িয়েছেন লালুপুত্র। ২৫ রাউন্ড শেষে ১৩ হাজার ৯৩ ভোটে এগিয়ে ছিলেন তেজস্বী। ২৯ রাউন্ড শেষে দেখা যায় তেজস্বী পেয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ৪৬৭টি ভোট। আর সতীশ কুমার ১ লক্ষ ২ হাজার ৫৮৭টি ভোট। অর্থা‍ৎ ব্যবধান দাঁড়ায় ১৩ হাজার ৮৮০ ভোটের। ৩০ রাউন্ড শেষে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়ায় ১৪ হাজার ১২২ ভোটের।

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল