চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হরিয়ানায় চিন্তা বাড়ল বিজেপির, সমর্থন জোগানো নির্দল বিধায়কের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার আচমকাই মৃত্যু হল বাদশাহপুরের নির্দল বিধায়ক রাকেশ দৌলতাবাদ। এদিন ভোট গ্রহণ চলছে হরিয়ানায়। তারমধ্যেই হরিয়ানার এই বিধায়কের মৃত্যুর খবর সামনে এল। এদিন সকাল সাড়ে দশটার সময় হৃদরোগে আক্রান্ত হন এই বিধায়ক। এরপর তাঁকে পালম বিহারের মনিপাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। সম্প্রতি তিন জন নির্দল বিধায়ক বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিয়েছিল। তিন জন সমর্থক তুলে নিলেও রাকেশ বিজেপি সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন। কিন্তু আচমকা এই নির্দল বিধায়কের মৃত্যু হওয়ায় বিজেপি সরকারের চিন্তা আরও বাড়ল বলেই রাজনৈতিক মহলের মত। 

গত ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে গুরুগ্রামের বাদশাহপুর কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রাকেশ দৌলতাবাদ। রাকেশের বিরুদ্ধে ভোটে লড়েছিলেন বিজেপি প্রার্থী মণীশ যাদব। বিজেপি প্রার্থী মণীশকে ভোটে পরাজিত করেছিলেন রাকেশ। একজন সমাজসেবী হিসাবে এলাকায় পরিচিত ছিলেন রাকেশ। ভোটে জিতে হরিয়ানার নায়েব সিং সৈনী সরকারকে সমর্থন দিয়েছিলেন রাকেশ। সম্প্রতি হরিয়ানায় যখন তিন জন নির্দল বিধায়ক সমর্থন তুলে নিয়েছিলেন, তখনও নির্দল বিধায়ক হিসাবে রাকেশ সমর্থন জুগিয়ে যাচ্ছিলেন। তবে আকস্মিক রাকেশের মৃত্যুতে কিছুটা হলেও চিন্তা বাড়ল গেরুয়া শিবিরে।

নির্দল বিধায়কের মৃত্যুতে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সৈনী জানান, বাদশাহপুরের বিধায়কের মৃত্যুতে হরিয়ানার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হল। কংগ্রেস প্রার্থী রাজ বব্বরও নির্দল বিধায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এর আগে দুবার ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন রাকেশ। কিন্তু দুবারই রাকেশের মৃত্যু হয়। কিন্তু এবার নির্দল বিধায়ক হিসাবে ভোটে লড়ে জয়লাভ করেন তিনি।

 

Published by:

Share Link:

More Releted News:

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ