জম্মুর একাধিক জেলে জঙ্গি হামলার আশঙ্কা, বাড়ানো হল নিরাপত্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর : শ্রীনগর কেন্দ্রীয় জেল এবং জম্মুর কোট বালওয়ালের মতো জেলে জঙ্গি হামলার আশঙ্কা। জম্মুর একাধিক জেলে জঙ্গি হামলা হতে পারে বলে জানা গিয়েছে। গোয়েন্দা সূত্রে এই তথ্য পাওয়ার পরেই জেলগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। ওই একাধিক জেলে হাই প্রোফাইল একাধিক বন্দি রয়েছে। যারা একাধিক সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত।

গোয়েন্দা সূত্রে খবর, জম্মুর শ্রীনগর সেন্ট্রাল জেল এবং কোট বালওয়ালের মতো জেলে বন্দি রয়েছে একাধিক হাই প্রোফাইল বন্দি। ওই জেলগুলো নিরাপত্তার চাদরে সবসময় ঢাকা থাকে। এই জেলগুলোতেই হামলার আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা তথ্য পাওয়ার পরেই নিরাপত্তা বাহিনী এই সমস্ত কারাগারের নিরাপত্তা বৃদ্ধি করেছে।

হামলার তথ্য প্রকাশ্যে আসার পরে শ্রীনগরে নিরাপত্তা গ্রিডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সিআইএসএফের ডিজি। পরিস্থিতি মোকাবিলায় কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়, সেদিকে কড়া নজর রয়েছে সকলেরই। বৈঠকের পরেই হাই অ্যালার্ট জেলগুলোতে নিরাপত্তা অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে সিআরপিএফের কাছ থেকে জম্মু ও কাশ্মীরের কারাগারের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছিল সিআইএসএফ।

সম্প্রতি, পহেলগাঁও সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে জম্মুর কারাগারে ২ বন্দী ওজিডব্লিউ নিসার এবং মুশতাককে জিজ্ঞাসাবাদ করেছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। এই দুজনেই ২০২৩ সালের এপ্রিল থেকে জম্মু কারাগারে বন্দী। ২০২৩ সালের ১ জানুয়ারী রাজৌরির সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকেই গ্রেফতার করা হয়েছিল। সেখানে দুই শিশু সহ ৭ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছিল। হামলার পরের দিনই একটি আইইডি বিস্ফোরণও ঘটে।

উল্লেখ্য, ২৭ এপ্রিল জম্মুতে মামলা দায়ের হওয়ার পর ফেডারেল কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন এজেন্সি আনুষ্ঠানিকভাবে পহেলগাম হামলার তদন্তের দায়িত্ব নিয়েছে। তারপর থেকে  এনআইএ মহারাষ্ট্র, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেছে। তদন্তকারী আধিকারিকদের বিশ্বাস, মুশতাক এবং নিসার পাহেলগাঁও হামলার পরিকল্পনা সম্পর্কে জড়িত। এরপরেই তাদের জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানতে চাইছে তদন্তকারীরা।

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

কুলতলীর ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন