Loading live market data...
Loading active stocks...
Connecting...

১ লক্ষ টাকার বিনিময়ে সন্তানকে বিক্রি, গ্রেফতার বাবা-মা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের শিশু পাচার কাণ্ড । এক লক্ষ টাকার বিনিময়ে বিক্রি বাবা- মা বিক্রি করে দিল পাঁচ দিনের শিশুপুত্রকে। এমনই ঘটনা ঘটেছে বিজেপি শাসিত মহারাষ্ট্রে। সেখানে অর্থের বিনিময়ে বাবা- মা বিক্রি করে দিল সন্তানকে । পাচার চক্রের খবর পেয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে নাগপুর পুলিশের হাতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত বাবা- মা সহ ছয় জন।

পুলিশ  সূত্রের খবর, অভিযুক্ত বাবা-মা তাদের নবজাতককে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করেছিলেন । প্রথমে শিশুটিকে দত্তক নিতেই চেয়েছিলেন ওই নিঃসন্তান দম্পতি। কিন্তু তারা আইনের ঝামেলা এড়াতে এক লাখ দশ হাজার টাকার বিনিময়ে এই শিশুটিকে কিনে নেয়। এই ঘটনার কথা প্রথম জানতে পারে মানব পাচার রোধী দল অর্থাৎ অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং স্কোয়াড। এরপরই তারা খবর দেয় নাগপুর পুলিশকে।

খবর পেয়েই তৎপর হয়ে ওঠে পুলিশ। গ্রেফতার হন – সুনীল ওরফে ভোন্ডু দয়ারাম গেন্দ্রে, তাঁর স্ত্রী শ্বেতা এবং নিঃসন্তান দম্পতি পূর্ণিমা শেলকে ও তাঁর স্বামী স্নেহদীপ ধর্মদাস শেলকে । তাদের বিরুদ্ধে বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনের ৭৫ এবং ৮১ ধারায় মামলা দায়ের হয়েছে নাগপুরের কালামনা থানায়।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক অনটনের কারণে শিশুটিকে বিক্রি করারা সিদ্ধান্ত নিয়েছিল। এই পাচারকাণ্ড নিয়ে শুরু হয়েছে তদন্ত।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?