BCCI: নামেই বোর্ড, কাজকর্ম তো ‘দোকানের’ মতো: সুপ্রিম কোর্ট

রায় দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক সংস্থা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া-কে দোকানের সঙ্গে তুলনা করল সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি পিএস নরসিমহার এজলাস বোর্ডের কাজকর্ম নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে জানায়, তাদের কর্মপদ্ধতি থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে একটা দোকানে যেভাবে জিনিসপত্র বিক্রি হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডও ঠিক সেইভাবে বিক্রি করে। আর কর্মীরা ইএসআইয়ের সুবিধা পাওয়ার অধিকারী আর বোর্ড তা দিতে বাধ্য।

তবে ডিভিশন বেঞ্চ এও বলছে, দোকান বলতে আমরা সাধারণভাবে যা বুঝি, তার যা সংজ্ঞা, বোর্ডের ক্ষেত্রে সেই সংজ্ঞা কার্যকর হবে না। এই প্রসঙ্গে ডিভিশন বেঞ্চ ব্যাখ্যা দেয় ইএসআই আইন তৈরির কারণ। ডিভিশন বেঞ্চ বলে, এই আইনের ভুল ব্যাখ্যা কোনওভাবেই বাঞ্ছনীয় নয়। বোর্ডের তরফ থেকে আদালতে দায়ের করা এফিডেভিট বেঞ্চ খারিজ করে দিয়েছে।

হলফনামায় বলা হয়েছে, তাদের কাজকর্ম অর্থাৎ ক্রিকেট বা খেলাধুলোকে উৎসাহ দেওয়া, টিকিট বিক্রি করে প্রাপ্য অর্থকে যেন দোকানের সঙ্গে তুলনা না করা হয়। সেই হলফনামা খারিজ করে বিচারপতি শাহ ও বিচারপতি নরসিমহার এজলাস জানিয়েছে, বোর্ডের কার্যপদ্ধতি নিয়ে বম্বে হাইকোর্ট এবং ইএসআই কোর্ট যে রায় ও মন্তব্য করেছে, তা বহাল থাকবে।

এই রায়ের প্রেক্ষাপটে রয়েছে একটি মামলা, যেখানে প্রশ্ন তোলা হয়েছে, ১৯৭৮-য়ের ১৮ সেপ্টেম্বর মহারাষ্ট্র সরকার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে দোকান বলা যায় কি না এবং তাদের কর্মীরা ইএসআই-য়ের সুবিধা পেতে পারেন কি না?

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল