কোল ইন্ডিয়া সহ পাঁচটি রাষ্ট্রায়ত্ব সংস্থার শেয়ার বিক্রির পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের

কোল ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড সহ পাঁচ সংস্থার ৫-১০% শেয়ার বিক্রি করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি : কোল ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড এবং ন্যাশানাল কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডের ৫-১০% শেয়ার বিক্রি করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। সূত্রের দাবি, রেল মন্ত্রকের অধীনস্থ লিস্টেড ইউনিট-সহ মোট ৫টি সংস্থার নাম আপাতত স্থির করা হয়েছে।

কোল ইন্ডিয়া-সহ কিছু সংস্থায় নিজের অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে কেন্দ্র সরকার। মোট ৫টি সংস্থার একটি তালিকা করা হচ্ছে। তবে আপাতত কম সংখ্যক শেয়ার বিক্রি করা হতে পারে। ব্লুমবার্গে প্রকাশিত রিপোর্টে এমনই প্রকাশিত হয়েছে। চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে শেয়ার বাজার চাঙ্গা করতে এবং রাজস্ব বাড়াতে কোল ইন্ডিয়া এবং হিন্দুস্তান জিঙ্ক-সহ সরকারি সংস্থাগুলির স্বল্প সংখ্যক শেয়ার বিক্রি করা হতে পারে। ব্লুমবার্গ জানিয়েছে যে, কোল ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড এবং ন্যাশানাল কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডের ৫-১০% শেয়ার বিক্রি করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, রেল মন্ত্রকের অধীনস্থ লিস্টেড ইউনিট-সহ মোট ৫টি সংস্থার নাম আপাতত স্থির করা হয়েছে।

ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, বর্তমান বাজার দরে শেয়ার বিক্রি করলে, খুব কম হলেও সরকারের ঘরে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ঢুকতে পারে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬,৫০০ কোটি টাকা। প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ব সংস্থার অংশীদারিত্ব বিক্রির মাধ্যমে ৬৫,০০০ কোটি টাকা তোলার লক্ষ্য স্থির করেছিল কেন্দ্র। মার্চের সেই বাজেট লক্ষ্য অবশ্য এক-তৃতীয়াংশের বেশি পূরণ হয়নি। মে মাসে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের আইপিও থেকে ২.৭ বিলিয়ন মার্কিন ডলার তুলেছিল মোদি সরকার। 

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

আদিবাসীদের কাঁধে চেপে এলাকা পরিক্রমার পর দুর্গার বিসর্জন, কোথায় ঘটে এমন ঘটনা?

চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন