২৫ টাকা বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম

রবিবার থেকে কার্যকর হবে নতুন দাম

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বছরের শুরুতেই ধাক্কা।

বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫ টাকা। রবিবার কেন্দ্রের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। নতুন দাম আজ থেকেই কার্যকর হবে। ২৫ টাকা বৃদ্ধির ফলে রাজধানী দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হবে ১, ৭৬৯ টাকা। মুম্বইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হবে ১,৭২১ টাকা। কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম হবে ১,৮৭০ টাকা। অন্যদিকে, চেন্নাইতে দাম বেড়ে হল ১,৯৭১ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় রেস্টুব়্যান্ট বা হোটেলে স্বাভাবিকভাবেই দাম বাড়বে প্রতিটি খাদ্যের। ফলে, ছুটি বা উৎসবের দিন যারা পরিবারকে নিয়ে রেস্টুব়্যােন্টে খেতে যান, তাদের মোটা টাকা দিতে হবে, তা ধরে নেওয়া যেতে পারে। এমনিতে এখন হোটেল-রেস্টুব়্যান্টের খাবারে যুক্ত হয় জিসএসটি। 

বাণিজ্যিক সিলিন্ডারের দাম এমনিতেই ঘরে ব্যবহৃত সিলিন্ডারের থেকে অনেকটাই বেশি থাকে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম একসময় আকাশ ছুঁয়েছিল। নানা প্রান্ত থেকে প্রতিবাদ ওঠায় সরকার দাম কমিয়েছিল ২৫ টাকা। এবার সেই ২৫টাকাই ফের বৃদ্ধির সিদ্ধান্ত নিল। সরকার অবশ্য জানায়নি, কী কারণে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল। অনেকে মনে করছে, রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে সরকার বাণিজ্যিক সিলিন্ডারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। 

নতুন করে মূল্যবৃদ্ধির ফলে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ চওড়া হতে শুরু করেছে। তাদের আশঙ্কা, গৃহস্থালীতে ব্যবহৃত সিলিন্ডারের দামও আগামীদিনে বাড়বে। 

আরও পড়ুন এবার এলপিজি সিলিন্ডারেও কিউআর কোড

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের