বিরোধী জোট ‘INDIA’-র পরবর্তী বৈঠক মুম্বইয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ২৬ দলকে নিয়ে গঠিত নতুন মহাজোট ‘ইন্ডিয়া’র পরবর্তী বৈঠক হবে বাণিজ্য নগরী মুম্বইতে। মঙ্গলবার মহাজোটের বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে কবে ওই বৈঠক হবে তা চূড়ান্ত হয়নি। তৃতীয় বৈঠকে আরও অনেক নতুন দল সামিল হবে বলেও দাবি করেছেন কংগ্রেস সভাপতি।

আগামী লোকসভা ভোটে বিজেপিকে রুখতে কী রণকৌশল নেওয়া হবে তা চূড়ান্ত করতে এদিন বৈঠকে বসেছিলেন মহাজোটে সামিল বিভিন্ন দলের নেতারা। ওই বৈঠকেই ঠিক হয়, নতুন মহাজোটে যেহেতু ইউপিএ’র বাইরে থাকা তৃণমূল কংগ্রেস, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী), সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি সামিল হয়েছে তাই মহাজোটের নয়া নামকরণ হবে ‘ইন্ডিয়া’। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি জানান, নয়া জোটের সচিবালয় হবে দিল্লিতে। জোটের কর্মসূচি চূড়ান্ত করা এবং নতুন দলকে সামিল করার বিষয়ে আলোচনার দায়িত্বে থাকবে ১১ সদস্যের উপসমিতি। পাশাপাশি জোটের কনভেনর কে হবেন সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ওই উপসমিতি।’

কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, মোদি সরকারের জমানায় বিপন্ন দেশের সংবিধান ও বিচার ধারা। বিরোধী কণ্ঠস্বরকে দমাতে নির্লজ্জভাবে ইডি, সিবিআই-সহ কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে মোদি সরকারকে। তাই গণতন্ত্র ও দেশকে বাঁচানোর লক্ষ্য নিয়ে এক মঞ্চে সামিল হয়েছে বিরোধী দলগুলি। নিজেদের মধ্যে রাজনৈতিক মতাদর্শকে আপাতত ভুলে দেশকে ঐক্যবদ্ধ করতে কাঁদে কাঁধ মিলিয়ে লড়াইয়ের শপথ নিয়েছে।’

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ