চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সংসদের নতুন ভবনে কর্মীদের পোশাকেও আসছে পরিবর্তন!

নিজস্ব প্রতিনিধিঃ সংসদের বিশেষ অধিবেশন বসতে এক সপ্তাহেরও কম সময় রয়েছে। ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৮ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন। অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ ১৯ সেপ্টেম্বরেই নতুন সংসদ ভবনে অধিবেশন বসার কথা। তবে জানা গিয়েছে এবার ড্রেস কোডে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। নিরাপত্তারক্ষী, উভয়কক্ষের সচিবালয়ের কর্মচারীদের জন্যই ড্রেস কোডে পরিবর্তন আনা হচ্ছে।

ঐতিহ্যবাহী ‘বন্দগালা’ স্যুটের পরিবর্তে নেহেরু জ্যাকেট আনা হবে। যার শার্টে ‘পদ্ম’ লোগো ও খাকি রঙের ট্রাউজার থাকবে। শুধু ড্রেস কোডে পরিবর্তন নয়। সংসদের নিরাপত্তা কর্মীদেরও কমান্ডো প্রশিক্ষণ দেওয়া হবে।তাঁদের সাফারি স্যুটগুলিকে মিলিটারি স্টাইলের করা হবে।  এমনকি সংসদের উভয় কক্ষের মার্শালরা মণিপুরী পাগড়ি বা কন্নড় পাগড়ি পরবেন।

১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। বিশেষ অধিবেশনের উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় সরকার ‘ইন্ডিয়া’ নামের পরিবর্তে ‘ভারত’ শব্দটি আনার জন্য প্রস্তাব আনতে পারেন বলেও জল্পনা রয়েছে।  

Published by:

Share Link:

More Releted News:

বন্ধুদের খেলা দেখে উচ্ছ্বসিত বিশেষভাবে সক্ষম শিশু! সরলতায় মুগ্ধ নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

তাপপ্রবাহে পুড়ছে মহারাষ্ট্র, হিটস্ট্রোকের বলি অটোচালক

শুশ্রূষার জন্য ছাড়তে হয়েছিল চাকরি, অসুস্থ মাকে চারতলা থেকে ফেলে দিল গুণধর ছেলে

রোদের মধ্যে গেটে বাঁধা ৫ বছরের নাতনি, চাকরি গেল পুলিশকর্মী দিদার

‘সন্তান চাইলে স্ত্রীকে পাঠাও’, TCS কাণ্ডে বিস্ফোরক অভিযোগ কর্মীর

ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, লরি ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ তীর্থযাত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ