আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রুশ-ইউক্রেন যুদ্ধে মোদি সরকারের অবস্থানকে সমর্থন মনমোহনের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজনৈতিকভাবে তিনি যে কতটা উদার, ফের একবার বুঝিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ইউপিএ জমানায় প্রধানমন্ত্রী থাকাকালীন কম কথা বলার জন্য একাধিকবার মনমোহন সিংকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ‘মৌনী বাবা-ই’ রুশ-ইউক্রেন যুদ্ধে মোদি সরকারের ‘ধরি মাছ, না ছুঁই পানি’ নীতির প্রশংসা করলেন। স্পষ্ট জানিয়ে দিলেন, ‘রুশ-ইউক্রেন যুদ্ধে কোনও পক্ষ না নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।’

সর্বভারতীয় সংবাদপত্র ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষা‍ৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী চিনের সঙ্গে সীমান্ত সমস্যা থেকে শুরু করে জি-২০ সম্মেলন-সব বিষয়েই নিজের খোলামেলা মতামত জানিয়েছেন। দিল্লিতে জি-সম্মেলন বসার ব্যাপারে প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘দেশের মাটিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজন করতে পারা, সত্যিই বড় আনন্দ ও গর্বের বিষয়। রোটেশনালি এই সুযোগ ভারতের পাওয়ার কথা ছিলই। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ভারতের মাটিতে স্বাগত জানানোর সুযোগ পাওয়াটা সত্যিই আনন্দের।’ তবে জি-২০ সম্মেলন আয়োজনকে নিজেদের সাফল্য হিসেবে যেভাবে সরকারের পক্ষ থেকে ঢাক পেটানো হচ্ছে তা নিয়ে নিজের আপত্তির কথাও জানিয়ে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। কিছুটা খোঁচা মেরে তিনি বলেছেন, ‘সরকারের কূটনৈতিক সাফল্য অবশ্যই ইস্যু হতে পারে। কিন্তু সবসময় বিদেশ নীতিকে ভোট রাজনীতির সঙ্গে জুড়ে দেওয়া উচিত নয়। আমার আমলে বিদেশনীতিকে এভাবে ভোট রাজনীতিতে ব্যবহার করা হত না’।

রুশ-ইউক্রেন যুদ্ধে নয়াদিল্লির মধ্যপন্থা অবলম্বনকে সমর্থন জানিয়ে তিনি বলেছেন, ‘বিশ্বের দুটি শক্তি যখন একে অপরের বিরুদ্ধে লড়াই করে, তখন অন্যান্য দেশগুলির পক্ষে অবস্থান গ্রহণ সত্যিই জটিল হয়ে দাঁড়ায়। কার পক্ষ নেবে, ঠিক করাটা খুব কঠিন সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ভারত যে নিরপেক্ষ থেকেছে এবং নিজেদের অর্থনৈতিক স্বার্থ অক্ষুন্ন রেখে শান্তির পক্ষে বার্তা দিয়েছে, সেটা একেবারে সঠিক সিদ্ধান্ত।”

 

Published by:

Share Link:

More Releted News:

​অজিত পাওয়ারের প্রাণ কেড়েছিল যে সংস্থা, তার বিমানেই সফর ছেলে পার্থ-র, তুঙ্গে চর্চা

অখিলেশের কুশপুত্তলিকা পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ বিজেপি বিধায়ক, হাসপাতালে দেখতে গেলেন সপা নেতা

রাজীব গান্ধিকে হত্যার দায়ে ৩১ বছর জেল খেটেছেন, আইনজীবী হয়ে লড়ছেন ন্যায় বিচারের জন্য

ভোটের দায়িত্ব থেকে ‘সিংহম’ অজয় পাল শর্মাকে সরাতে সুপ্রিম কোর্টে দায়ের মামলা

৯,৪০০ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী?

পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ