অ্যালোপ্যাথি নিয়ে ভুল বকা, রাম বাবাকে সুপ্রিম কোর্টের রাম গুঁতো

সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অ্যালোপ্যাথি ও আধুনিক চিকিৎসা নিয়ে বাবা রামদেবের আবোল-তাবল বক্তব্য শুনে রীতিমতো বিরক্ত সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি এনভি রামানা বাবাকে সতর্ক করে দিতে গিয়ে জানিয়েছেন, আগামীদিনে তিনি যে অ্যালোপ্যাথি ও আধুনিক চিকিৎসা নিয়ে আবোল-তাবোল কথা না বলেন।

অ্যালোপ্যাথি চিকিৎসা, চিকিৎসক এবং করোনা টিকা নিয়ে বাবা রামদেবের আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টে মামলা রুজু করে। গত বছর করোনায় দেশ যখন কাবু, নানা প্রান্ত থেকে আসছে একের পর এক মৃত্যুর খবর, সেই সময় বাবা রামদেব সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো আপলোড করে। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, এত লোক মরছে শুধুমাত্র অ্যালোপ্যাথি চিকিৎসা আর অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে। আরও বড় কারণ মানুষ অক্সিজেন পাচ্ছে না। সেই সঙ্গে তিনি আরও বলেন, অ্যালোপ্যাথি হল বোকা এবং তামাদি হয়ে যাওয়া একটি বিজ্ঞান।

করোনা টিকা নিয়েও আলটপকা মন্তব্য করতে শোনা যায় তাকে। বাবা বলেন, করোনা টিকা নিলেই যদি এই ভাইরাসের হাত থেকে মানুষ রক্ষা পাবে তাহলে টিকা নেওয়ার পরেও মানুষ কেন করোনায় আক্রান্ত হচ্ছেন। মার্কিন প্রেসিডেন্টও টিকা নিয়েছিলেন। তারপরেও তাঁকে করোনা রেয়াত করেনি।

মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি চলছিল। শুনানিতে বাবা রামদেবের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন- আপনি কেন অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে আলটপকা মন্তব্য করছেন? আপনি যোগ শাস্ত্রকে জনপ্রিয় করতে চাইছেন। সেটা ভালো কথা। তার মানে এই নয় অন্য একটি চিকিৎসা বিজ্ঞান নিয়ে আপনি ভিত্তিহীন সব কথা বলবেন। জোর দিয়ে বলতে পারেন, আপনি যে পদ্ধতি মেনে চলেন, সেই পদ্ধতিতে সব রোগ থেকে মানুষ মুক্তি পাবে।

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার