রাজীব হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছ’জনকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

রাজীব গান্ধীর হত্যায় দোষী সাব্যস্ত ৬ জনকে মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই ছয় জনের মধ্যে রয়েছে নলিনী ও আরপি রবিচন্দ্রনের মতো টাইগাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যায় দোষী সাব্যস্ত ৬ জনকে মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই ছয় জনের মধ্যে রয়েছে নলিনী ও আরপি রবিচন্দ্রনের মতো টাইগাররা। এছাড়া মুক্তি পাচ্ছে,  রবিচন্দ্রন, শান্থন, মুরুগান, রবার্ট পায়াস এবং জয়কুমার। এরা সকলেই রাজীব গান্ধী হত্যাকাণ্ডে যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত। ২৩ বছর পর এরা মুক্তি পেল। উল্লেখ্য, ১৯৯১ সালের ২১ মে শ্রীপেরুমবুদুরে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রীকে হত্যার দায়ে এই ৬ জনকে গ্রেফতার করা হয়। পরে আদালত তাদের সাজা ঘোষণা করে। তারপর ২০২২ সালে সুপ্রিম কোর্ট ৬ জনকে মুক্তি দিল।

তামিলনাড়ুর শ্রীপেরুমবুদুরে ২১ মে ১৯৯১ সালে সভা করছিলেন রাজীব গান্ধী। সেই সময়ই তাঁর ওপর আত্মঘাতী বিস্ফোরণ করা হয়। জানা যায়, যে ব্যক্তি এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটান তিনি হলেন ধানু। ঘটনায় কাঠগড়ায় নাম উঠে আসে এলটিটিই বা লিবারেশন অফ তামিল ইলাম সংগঠনের। যারা শ্রীলঙ্কায় কার্যত ত্রাস হয়ে উঠেছিল। শ্রীলঙ্কায় কার্যত তামিলদের এই সংগঠন ক্রমেই নেতিবাচক কারণে উঠে আসতে থাকে খবরের শিরোনামে। এদিন মুক্তি পেয়ে নলিনী বলেন, ‘এই রায়ে আমি খুশি। আমি জঙ্গি নই’। 

দক্ষিণ ভারতে ১৯৯১ সালের ভোটের জন্য প্রচারে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী রাহুল গান্ধী। ততদিনে গান্ধী পরিবার দেখেছে ইন্দিরা গান্ধীর ভয়ানক হত্যাকাণ্ড। অন্যদিকে, তামিলনাড়ুতে রাজীব যখন প্রচারে মত্ত ছিলেন তখনই ভারতের শান্তি বাহিনী শ্রীলঙ্কায় নিজের অপারেশনে ছিল। সেই সময়ই এলটিটিইর নলিনী সহ একাধিক সদস্য রাজীব হত্যাকাণ্ডের অংশ হয়ে ওঠে। পরে তাদের গ্রেফতার করা হয়। উঠে আসে সাজায় ক্ষমাপ্রদর্শনের ইস্যু। রাজীব-তনয়া সোনিয়া গান্ধী আগেই রাজীব হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয় তাদের। এরপরই আজ, ১১ নভেম্বর ২০২২ সালে ভারতের শীর্ষ আদালত ৬ জনকে এই মামলায় নিঃশর্ত মুক্তির নির্দেশ দিল।

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা