তিন দিনের মধ্যেই রামদেবের সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার উত্তরাখণ্ড সরকারের

বাবা রামদেব সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল উত্তরাখণ্ড সরকার। সংস্থার তৈরি পাঁচটি ওষুধের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি : মাত্র তিন দিনের মধ্যেই বাবা রামদেব সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল উত্তরাখণ্ড সরকার। রামদেবের সংস্থার তৈরি পাঁচটি ওষুধের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল ৯ ডিসেম্বর। কিন্তু মাত্র তিন দিনের মধ্যেই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। আগের নির্দেশ সংশোধন করে জানিয়ে দেওয়া হল, ওই পাঁচটি ওষুধ তৈরির ক্ষেত্রে আর বিধিনিষেধ থাকছে না।

এর আগে ৯ ডিসেম্বর উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে বাবা রামদেবের সংস্থা দিব্য ফার্মেসিকে বিপিগ্রিত, মধুগ্রিত, থাইরোগ্রিত, লিপিডম ও আইগ্রিত নামে পাঁচটি ওষুধ তৈরি বন্ধ করতে বলে। এই ওষুধগুলি উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, থাইরয়েড, গ্লুকোমা ও কোলসস্টেরল নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। ঠিক কী কারণে এই ওষুধ তৈরির উপর নিষেধাজ্ঞা চাপানো হল, তা বলা হয়নি। যদিও সেই নির্দেশের মাত্র তিন দিনের মধ্যেই সংশোধিত নির্দেশ জারি করা হল। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগের নির্দেশে কিছু ভুল থাকার কারণে নয়া নির্দেশ জারি করা হল। রাজ্যের মুখ্য ড্রাগ কন্ট্রোলার জিসিএন জ্ঞানপঞ্জি বলেন, ‘আমাদের আগের নির্দেশের কিছু ফাঁক ছিল। তাই নতুন আদেশ দেওয়া হল। ওষুধ তৈরি বন্ধের নির্দেশের আগে আমাদের ওদের বক্তব্য শোনা উচিত ছিল’।

 যোগগুরু বাবা রামদেব বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত। তাই তাঁর সংস্থার ওষুধ তৈরির উপর বিজেপি শাসিত এক রাজ্যের নিষেধাজ্ঞা চাপানোয় বিস্ময় তৈরি হয়েছিল। জল্পনা তৈরি হয়েছিল, তাহলে কি বিজেপির সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে? যদিও সেই জল্পনা মিথ্যা প্রমাণ করে উত্তরাখণ্ড সরকার তিন দিনের মধ্যেই নিষেধাজ্ঞা তুলে নিল। রামদেব ঘনিষ্ঠ আচার্য বালকৃষ্ণন নিষেধাজ্ঞা প্রত্যাহারে উত্তরাখণ্ড সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?