চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তিন বছরের শিশুকে পিষে দিয়ে গেল এসইউভি

নিজস্ব প্রতিনিধি : তিন বছরের শিশুকে পিষে দিয়ে গেল এসইউভি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ছড়িয়ে পড়ার পর শিউরে উঠেছেন অনেকেই। জানা গিয়েছে, শিশুটি ছটপট করতে করতে ঘটনাস্থলেই মারা যায়।

সিসিটিভি ফুটেজ থেকে জানা যাচ্ছে, মর্মান্তিক এই ঘটনাটি ঘটে গত ৯ ডিসেম্বর সকাল সাড়ে আটটা নাগাদ। বেঙ্গালুরুর কসাবনাহাল্লির একটি আবাসনের বাইরে খেলছিলেন আর্বিনা নামে এক রত্তি শিশুটি। সেইসময়ই শিশুটিকে ধাক্কা মারে একটি এসইউভি গাড়ি। ডান হাতে ও পায়ে গুরুতর চোট পায় সে। ছুটে আসেন বাবা যোগ। তখনও তিনি বিষয়টি ঠিকভাবে বুঝতে পারেননি। ভেবেছিলেন, খেলতে খেলতে হয়ত আবাসনের গেটে চোট পেয়েছেন তাঁর মেয়ে।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, মস্কিষ্কে রক্তক্ষরণের পরই শিশুটির মৃত্যু হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। তবে এখনও অভিযুক্তকে ধরা সম্ভব হয়নি। অভিযুক্ত পলাতক। অভিযুক্তকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ