ত্রিপুরা বিধানসভা নির্বাচন: ২০টি আসনে প্রার্থী ঘোষণা করল তিপ্রা মথা

সূত্রের খবর, রবিবারই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে ত্রিপুরার এই জনজাতি দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরায় আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ২০টি আসনে প্রার্থী (candidates) তালিকা ঘোষণা করল ত্রিপুরার জনজাতি দল তিপ্রা মথা (Tipra Matha)। রবিবার দলের তরফে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

শনিবার মধ্যরাতে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য ২০টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে তিপ্রা মথা। রবিবার সেই তালিকা প্রকাশ করা হয়েছে দলের তরফে। যে ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, সবিস্তারে দেখে নিন তাঁদের নাম ও কেন্দ্রের নাম। সিমনা (এসটি) বৃষকেতু দেববর্মা, চরিলাম (এসটি) সুবোধ (খাতুং) দেববর্মা, বক্সানগর (জেনারেল) আবু খায়ের মিয়া, আশারামবাড়ি (এসটি) অনিমেষ দেববর্মা, কল্যাণপুর-প্রমোদেনগর (জেনারেল) মণিহার দেববর্মা, কৃষ্ণপুর (এসটি) মহেন্দ্র দেববর্মা, বাগমা (এসটি) পূর্ণ চন্দ্র জামাতিয়া, শান্তিরবাজার (এসটি) হরেন্দ্র রেয়াং, হৃষ্যমুখ (জেনারেল) অরূপ দেব, জোলাইবাড়ি (এসটি) গৌরব (শিহানু) মগ, অমরপুর (জেনারেল) অশি রাম রেয়াং, করবুক (এসটি) সঞ্জয় মানিক ত্রিপুরা, সুরমা (এসসি) শ্যামল সরকার, আমবাসা (এসটি) চিত্ত রঞ্জন দেববর্মা, কর্মছড়া (এসটি) পল ডাংসু, চাউমানু (এসটি) হংসা কুমার ত্রিপুরা, ফটিকরায় (এসসি) বিলাস মালাকার, চন্ডিপুর (জিএন) ডেভিড মুন্ডা, পানিসাগর (জেনারেল) জয় চুং হালাম, পেচারথাল (এসটি) হলি উড চাকমা।

প্রসঙ্গত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জনজাতি দল তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোতবিক্রম মানিক্য দেববর্মণ বৈঠক করেছেন পৃথক ‘বৃহত্তর তিপ্রাল্যান্ড’ গঠনের বিষয়ে । শুক্রবার রাতে দফায় দফায় সেই বৈঠক হয়। যদিও সেই বৈঠকের পর তিপ্রা মথার প্রতিষ্ঠাতা অভিযোগ তোলেন, ত্রিপুরায় দল ভাঙার খেলে শুরু করেছে বিজেপি। এরপর রবিবার ২০ আসনের জন্য প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করা হল। সূত্রের খবর, রবিবারই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে ত্রিপুরার এই জনজাতি দল। উল্লেখ্য ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ ফেব্রুয়ারি।

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল ?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র