ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয়‌ সমিতির বৈঠকে তুলকালাম, আহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির (JPC) বৈঠকে হুলুস্থুল কাণ্ড। তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে আচমকাই শুরু হল  সংঘর্ষ। কার্যত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। জানা গিয়েছে, সেইসময় হঠাৎ তৃণমূল নেতা কাঁচের গ্লাস তুলতে গিয়ে আচমকাই সেটি ভেঙে ফেলেন। আর  তাতেই গুরুত্বর জখম হন  কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

যৌথ সংসদীয় কমিটির বৈঠকে সংঘর্ষের জেরে কিছুক্ষণের জন্য বৈঠক বন্ধ হয়ে যায়।  প্রত্যক্ষদর্শীরা বলছেন, আচমকাই কল্যাণ ব্যানার্জি বোতলটি তুলে টেবিলের ওপর ভেঙে ফেলেন। তারপর  তাঁর হাত থেকে রক্ত পড়তে শুরু করে।  তৎক্ষণাৎ কল্যাণকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অনেক অবসরপ্রাপ্ত বিচারপতি, সিনিয়র অ্যাডভোকেট ও বুদ্ধিজীবীরা । সেইসময়  হঠাৎ কল্যাণ ব্যানার্জী উঠে কথা বলতে শুরু করেন। আর তা দেখেই  আপত্তি তোলেন বিজেপি সাংসদ কল্যাণ গঙ্গোপাধ্যায়।  তখন দুজনের মধ্যে বচসা শুরু হয়। একে অপরের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন তাঁরা।  সূত্রের খবর, সেইসময় আচমকাই কল্যাণ টেবিল থেকে কাচের বোতল তুলে টেবিলের ওপর ফেলে দেন। তাতেই তিনি জখম হন। তবে এই ঘটনা নিয়ে এখন কল্যাণ ব্যানার্জীর কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ