ছাড়তে হবে সরকারি বাংলো, মহুয়াকে নোটিশ সংসদের আবাসন কমিটির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের চাপে পড়লেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। কেন্দ্রীয় গৃহায়ণ ও নগরোন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, লোকসভা থেকে বহিষ্কৃত প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তাঁর সরকারি বাংলো থেকে উচ্ছেদ করার নোটিশ জারি করল এস্টেট ডিরেক্টরেট। নোটিশে তৃণমূল কংগ্রেস নেত্রীকে অবিলম্বে বাংলোটি খালি করতে বলা হয়েছে। জানা গিয়েছে, যেহেতু মহুয়াকে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব সরকারি বাংলো খালি করার জন্য এস্টেট ডিরেক্টরেটের আধিকারিকদের একটি দল পাঠানো হবে।

গত ৪ ই জানুয়ারি লোকসভা থেকে বহিষ্কারের পর সরকার কর্তৃক বরাদ্দ করা বাড়ি খালি করার নোটিসের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের আবেদন খারিজ করেছে দিল্লির হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্ট মহুয়াকে এস্টেট ডিরেক্টরেটের দ্বারস্থ হতে বলেন। গত ৭ জানুয়ারির মধ্যে বাড়ি খালি করার নোটিশ বাতিলের নির্দেশ চেয়ে মহুয়া মৈত্র হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেছিলেন। আদালত তাঁকে  আবেদন প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে।

ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগে গত ৮ ডিসেম্বর এথিক্স কমিটির সুপারিশ মেনে লোকসভা থেকে বহিষ্কার করা হয় তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। যদিও ওই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক দানা বেঁধেছে। লোকসভা থেকে বহিষ্কার হওয়ার তিন দিন বাদে গত ১১ ডিসেম্বর মহুয়াকে সাংসদ বাবদ প্রাপ্য সরকারি বাংলো ছেড়ে দেওয়ার জন্য চিঠি পাঠায় নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্ত ডিরেক্টরেট অফ এস্টেটস। ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যেই বাংলো থেকে পাততাড়ি গোটানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছে হাইকোর্টে আবেদন করেছিলেন মহুয়া। এবার এস্টেট ডিরেক্টরেট মহুয়াকে সরাকারি বাংলো ছাড়ার নির্দেশ দিল।

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা