“জিতলে CAA-NRC হতে দেব না”, অসমের জনসভায় হুঙ্কার মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের আগেই  অসম থেকে বড়  প্রতিশ্রুতি দিলেন তৃণমূল সুপ্রিম মমতা  বন্দ্যোপাধ্যায়। বুধবার  শিলচরে নির্বাচনে প্রচার মঞ্চ থেকে তিনি জানান,  তৃণমূল  প্রার্থীদের জেতালে তিনি অসম থেকে NRC হতে দেবেন না । এছাড়াও বেকারত্ব সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করেছেন মুখ্যমন্ত্রী। 

আসন্ন নির্বাচনে অসম থেকে চারজনকে প্রার্থী করেছে তৃণমূল। এদিন ছিল শিলচরে তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের জনসভা। আর সেখান থেকেই অসমবাসীকে একের  পর এক প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ অসমে CAA-NRC নিয়ে যখন আন্দোলন চলছিল সেই সময় আমরা আপনাদের পাশে ছিলাম।  কলকাতায় রোজ মিছিল মিটিং করতাম। এখানে ৭০ শতাংশ বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম এবং ৩০ শতাংশ অসমিয়া রয়েছেন।  তারা সকলে যদি একসঙ্গে নামেন তাহলে ওদেরকে হারান সম্ভব। আমরা জিতলে NRC হতে দেব না। CAA বা UCC হবে না ।“ এছাড়াও মুখ্যমন্ত্রী জনসভা থেকে প্রতিশ্রুতি দিয়েছেন, ” নির্বাচনে জিতলে অভিন্ন দেওয়ানি বিধি তুলে নেওয়া হবে। যারা ডি-ভোটার তালিকায় আছেন, তাঁদের নামও প্রত্যাহার করে নেব।“

এদিন বক্তব্য শুরু করার আগেই তৃণমূল সুপ্রিম বলেন,” আমি কিছুটা  অসমীয়া বলতে পারি। তবে এই ভাষা আমি বুঝি। আমি প্রধানমন্ত্রীর মত দেখে বক্তব্য রাখি না।“ অন্যদিকে মূলত বাঙালি এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে লড়ছে এরাজ্যের শাসকদল।  সেই জন্যই লোকসভা নির্বাচনের আগে  রাজ্যের বাইরে প্রথম অসমেই প্রচারে গেলেন তৃণমূল সুপ্রিম মমতা  বন্দ্যোপাধ্যায়।

‘হনুমান অংশ’ ও ‘বর্ডার ২’-কে পিছনে ফেলে দুরন্ত গতিতে এগোচ্ছে রজনীকান্তের ‘Jailer 2’

নারকেল-গুড়ের পুরে জমে যাবে স্বাদ! লক্ষ্মীপুজোয় বানিয়ে ফেলুন ভাপা রোল পিঠে

‘বয়ফ্রেন্ডকেই বিয়ে করব’, ১০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে উঠে দাবি তরুণীর

অরুণাচলের টাকসিং-এর দুটি এলাকা সংবেদনশীল অবস্থায় রয়েছে, জানাল প্রতিরক্ষা মন্ত্রক

অন্ধ্রপ্রদেশে রাস্তার কাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫

সবজি অতিরিক্ত সেদ্ধ করে ফেলছেন? জেনে নিন ৭ সহজ টিপস

জম্ম-কাশ্মীরে ফের নাশকতার ছক? পুঞ্চ থেকে উদ্ধার IED ভর্তি ৭টি কন্টেনার

গোঘাটে পরপর দুটি মন্দিরে চুরি! আতঙ্কে গ্রামবাসীরা

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

আরও গভীর হচ্ছে নিম্নচাপ, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে ? ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বাড়ছে উদ্বেগ

ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, পাল্টা ইন্টারনেটের কেবল কেটে দেওয়ার হুমকি তেহরানের

মাহেলা জয়াবর্ধনের পদত্যাগের পর নতুন হেড কোচ নিয়োগ করল মুম্বই, কে সামলাবেন দায়িত্ব?

সুপার টাইফুন ‘চাম্পি’র তাণ্ডবে বিপর্যস্ত তাইওয়ানে মৃত ১, আহত ৫০০! বাতিল শতাধিক বিমান

জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুম্বইয়ে ATS-এর জালে সন্দেহভাজন