গোয়ায় তৃণমূলের প্রধান সেনাপতির দায়িত্বে মহুয়া মৈত্র

গোয়ায় সাংগঠনিক কাজকর্ম দেখভালের দায়িত্ব পেয়ে আপ্লুত কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরব সাগরের পাড়ের রাজ্য গোয়া দখলে এবার কৃষ্ণনগরের দলীয় সাংসদ মহুয়া মৈত্রকে প্রধান সেনাপতি করে পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। শনিবার বিকালে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় দলের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে মহুয়া মৈত্রকে নিয়োগ করেছেন।’ গোয়ায় সাংগঠনিক কাজকর্ম দেখভালের দায়িত্ব পেয়ে আপ্লুত কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। খুব শিগগিরই আরব সাগরের পাড়ের রাজ্যে পাড়ি জমাচ্ছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মহুয়া।

আগামী বছরের গোড়ার দিকেই বিজেপি শাসিত গোয়ায় বিধানসভার ভোট। আরব সাগরের ওপাড়ের রাজ্যের ক্ষমতা থেকে বিজেপিকে হঠাতে ইতিমধ্যেই কোমর কষে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন মাটি কামড়ে পড়ে রয়েছেন ওই রাজ্যে। স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও গত মাসের শেষের দিকে একাধিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে গোয়ায় গিয়েছিলেন।

এদিন সকালেই রাজনৈতিক মহলকে চমকে দিয়ে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর নাম রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণাও করা হয়েছে দলের পক্ষ থেকে। গোয়ার সাধারণ মানুষের কাছে বিশেষ বার্তা পৌঁছে দিতেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ফেলেইরোকে রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করার কয়েক ঘন্টা বাদেই রাজ্যের সাংগঠনিক প্রধান হিসেবে মহুয়া মৈত্রের নাম ঘোষণা করা হয়।

ওয়াকিবহাল মনে করছে, গোয়ার অধিকাংশ বাসিন্দা যেহেতু ইংরেজি এবং হিন্দি ভাষায় কথা বলেন তাই তাদের মন জয় করতেই সুবক্তা, ইংরেজিতে কথা বলতে সাবলীল মহুয়া মৈত্রকে অন্যতম সেনাপতি করে পাঠানো হয়েছে। গোয়া দখলের ক্ষেত্রে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উপরে আস্থা দেখিয়েছেন, তাতে যথেষ্টই আপ্লুত কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘গোয়ার ক্ষমতা থেকে বিজেপিকে হঠানো এক বিশাল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে নিচ্ছি। দু-একদিনের মধ্যেই ওই রাজ্যে যাব।’

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6