চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ত্রিপুরা পুরভোটে সব বুথ স্পর্শকাতর ঘোষণা করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আগরতলা-সহ ত্রিপুরার সমস্ত পুরসভায় ভোটগ্রহণ। তার ২৪ ঘণ্টা আগেই সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রকেই স্পর্শকাতর বলে ঘোষণা করে দিল ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৬৪৪টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ৩৭০টিকেই অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। বাকি ২৭৪টি ভোটগ্রহণ কেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। অতি স্পর্শকাতর ভোটকেন্দ্রের প্রতিটিতে থাকবেন ত্রিপুরা সশস্ত্র বাহিনীর পাঁচ জন করে জওয়ান।

উল্লেখ্য, ত্রিপুরায় পুরভোটের প্রচারে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ-সহ প্রার্থীদের হুমকি ও মারধরের ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে মামলা করেছিল। এমনকি ত্রিপুরায় পুরভোট পিছনোর আর্জিও জানায় তৃণমূল। সেই আর্জি খারিজ হলেও দেশের সর্বোচ্চ আদালত ত্রিপুরা পুলিশকে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে ভোট করানোর নির্দেশ দিয়েছে। এবার বড় পদক্ষেপ নিল ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন।

গত মঙ্গলবারই সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ত্রিপুরা পুলিশকে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে ভোট করানোর কড়া নির্দেশ দেয়। এরপরই ত্রিপুরা পুলিশের DGP, IG, রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন। উল্লেখ্য, ত্রিপুরায় ২০টি পুরসভার ৩৩৪টি আসনের মধ্যে ১১২টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে সেখানের শাসকদল। কোনও লড়াই ছাড়াই ৭টি পুরসভার দখলও নিয়েছে বিজেপি। বাকি ২২২টি আসনের জন্য লড়াইয়ে আছেন ৭৮৫ জন প্রার্থী।

Published by:

Share Link:

More Releted News:

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ