চেন্নাইয়ে বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষা কৃষ্ণনের হাসিমুখ ঘিরে চর্চা

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে আজ এক নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে। রবিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয়। এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে চেন্নাইয়ের নেহরু ইনডোর স্টেডিয়ামে তৈরি হয়েছে উৎসবের আবহ। আর এই অনুষ্ঠানে নজর কেড়েছেন অভিনেত্রী তৃষা কৃষ্ণন, যাঁর উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই নতুন করে জল্পনা শুরু হয়েছে।

রবিবার সকালে তৃষা কৃষ্ণনকে তাঁর বাড়ি থেকে বের হতে দেখা যায়। টারকোয়েজ ও সোনালি রঙের শাড়ি এবং ক্রিম ব্লাউজে তাঁকে অত্যন্ত উজ্জ্বল দেখাচ্ছিল। ক্যামেরার সামনে হাসিমুখে তিনি বলেন, “Yes. Thank you, thank you. Looking forward,” যা মুহূর্তেই নজর কাড়ে উপস্থিত সাংবাদিকদের। তৃষার সঙ্গে ছিলেন তাঁর মা উমা কৃষ্ণন। গাড়িতে ওঠার পরও তাঁকে ফোন স্ক্রল করতে এবং হাসিমুখে থাকতে দেখা যায়। নিরাপত্তার জন্য তাঁর বাড়ির বাইরে পুলিশ মোতায়েন ছিল বলেও জানা গেছে। অনুষ্ঠানে পৌঁছে তৃষাকে অতিথিদের অভ্যর্থনা জানাতে এবং দূরে থাকা দর্শকদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়। তৃষা ও বিজয়ের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিজয়ের ব্যক্তিগত জীবন ঘিরে ডিভোর্স ও সম্পর্ক সংক্রান্ত নানা গুজব ছড়ায়, যেখানে তৃষার নামও জড়িয়ে পড়ে। এরপর মার্চে এক বিয়ের অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ায় সেই জল্পনা আরও জোরদার হয়।

আরও পড়ুন: মাতৃদিবসে গর্বে ভাসছেন বিজয়ের মা-বাবা ছেলের মুখ্যমন্ত্রী শপথে আবেগঘন মুহূর্ত

যদিও কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি, তবুও তাঁদের একসঙ্গে উপস্থিতি এবং সোশ্যাল মিডিয়ার আচরণ বারবার আলোচনায় এসেছে। একই সময়ে তৃষা নিজেই গুজব নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, তিনি নাকি একাধিক কাল্পনিক ঘটনায় জড়িয়ে পড়েছেন।এদিকে, নির্বাচনের পর নানা রাজনৈতিক সমীকরণের মধ্য দিয়ে অবশেষে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন বিজয়। কংগ্রেসসহ বিভিন্ন দলের সমর্থন নিয়ে সরকার গঠনের পথ সুগম হয়েছে বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে।

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’