৪৪ হাজার ভারতীয়দের টুইটার অ্যাকাউন্ট বন্ধ

তথ্য-প্রয়ুক্তি আইন লঙ্ঘনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাত্র এক মাসে ৪৪ হাজার ভারতীয়দের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সংস্থা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর – এই সময়ের মধ্যে একসঙ্গে এতজনের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় টুইটার। সংস্থার তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক থেকে তাদের কাছে এই ৪৪ হাজার জন সম্পর্কে নেতিবাচক রিপোর্ট দাখিল করা হয়েছে। অভিযোগ ভারতের তথ্য-প্রযুক্তি আইন লঙ্ঘনের। তথ্য-প্রযুক্তি মন্ত্রক থেকে টুইটারের কাছে এই ব্যাপারে আর্জি জানানো হল তারা এই পদক্ষেপ করে।

এর আগেই টুইটার বহু ভারতীয়দের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। অগাস্ট-সেপ্টেম্বর ৫২ হাজারের বেশি ভারতীয়দের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। সংস্থা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ওই মাসে ৫২,১৪১ জনের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। বিগত বছরে একই সময় বন্ধ হয়েছিল ৫৮২জনের অ্যাকাউন্ট। আর গত বছর মাত্র ৫৮২জনের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল।

টুইটারের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ভারত সরকারের তরফ থেকে আমাদের বলা হয়েছে, ৪৪,৬১১ টুইটার ব্যবহারকারী তথ্য-প্রযুক্তি আইন লঙ্ঘন করেছেন। তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে শিশুযৌন শোষণের একটি মাধ্যম হিসেবে তৈরি করার চেষ্টা চালিয়েছে। অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযোগ পাওয়ার পর টুইটার সেই অভিযোগ খতিয়ে দেখে ৪৪,৬১১ টুইটার ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। 

আরও পড়ুন টুইটারের পরে এবার কর্মী ছাঁটাইয়ের পথে Facebook

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক