ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই মাওবাদী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়খণ্ড: ঝাড়খণ্ডের লাতেহার জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে দুই মাওবাদী। তারা ঝাড়খণ্ডের নকশাল বিদ্রোহী সংগঠন জন মুক্তি পরিষদ (জেজেএমপি) এর দুই সদস্য। তাদের মধ্যে একজন জেজেএমপির প্রধান পাপ্পু লোহরা। তার মাথার দাম ধার্য করা হয়েছিল ১০ লক্ষ টাকা। অন্য জন প্রভাত গাঞ্জু। তার মাথার দাম রাখা হয়েছিল ৫ লক্ষ টাকা।

ঝাড়খণ্ডের এই অঞ্চলে সশস্ত্র নকশাল বিদ্রোহীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দাদের কাছে আগেই খবর ছিল। সঠিক তথ্য পেয়ে নিরাপত্তা বাহিনী আর দেরি করেনি। ভারতীয় গোয়েন্দা বিভাগের সহায়তায় তারা এই অভিযান চালায়। দু’পক্ষেই তীব্র গুলি বিনিময় হয়। পাপ্পু লোহরা এবং প্রভাত গাঞ্জুর মৃত্যু হয় তাতেই।

আরও এক নকশালকে আহত অবস্থায় জীবিত আটক করা হয়। ঘটনাস্থল থেকে নিরাপত্তা বাহিনী একটি ইনসাস রাইফেলও উদ্ধার করেছে। আধিকারিকরা নিশ্চিত করেছেন যে নকশাল বিরোধী অভিযান এখনও চলছে। আশপাশের জঙ্গলেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

কিছুদিন আগে ছত্তিশগড়ের নারায়ণপুরে শীর্ষ মাওবাদী নেতা নাম্বালা কেশব রাও ওরফে বাসভরাজুর সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। সেদিন বাসভরাজু মারা যায়। বাসভরাজু আগে কেন্দ্রীয় সামরিক কমিশনের প্রধান ছিল, পরে সাধারণ সম্পাদক হয়। মাওবাদী শ্রেণিবিন্যাসের এটিই সর্বোচ্চ পদ। তাঁর মাথার দাম সরকার ধার্য করেছিল দেড় কোটি টাকা। তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং পুলিশ বাহিনীর কাছে ওয়ান্টেড ছিলেন বাসভরাজু।

সেদিন ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা বন্দুকযুদ্ধে নিহত হয়েছিল ২৭ জন মাওবাদী। ঠিক তিন দিন পর শনিবারই ঝাড়খণ্ডের লাতেহারে আবার দুই মাওবাদী নিহত হল।

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

‘POK জম্মু ও কাশ্মীরের অংশ হত যদি না…’ স্বাধীনতা দিবসে মন্তব্য ওমরের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের